যুক্তরাষ্ট্র নির্বাচন: পোস্টাল ভোট নিয়ে কারচুপির শঙ্কা!
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নানাধরনের বাকবিতণ্ডা, অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। কিন্তু এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে আমেরিকার ডাক ব্যবস্থা।
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে বলছেন: ‘এবারের নির্বাচনে আমাদের হারার সম্ভাবনা একমাত্র একটা কারণেই- যদি নির্বাচনে কারচুপি হয়।’
তার প্রতিপক্ষ জো বাইডেন একটি টক শোতে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন: ‘প্রেসিডেন্ট এই নির্বাচন চুরি করতে যাচ্ছেন।’
সবচেয়ে নজিরবিহীন বিষয় হলো এ প্রসঙ্গে তারা দু’জনেই ডাক ব্যবস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক মাধ্যমে জনমত জরিপের সন্দেহজনক অ্যালগরিদিম বা হিসাবনিকাশ, রুশ হ্যাকিং এবং গোপন দলিল পত্র ফাঁস এসব নিয়ে হুলুস্থুল হয়েছিল।
কিন্তু এ বছর সব বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছে আমেরিকার ডাক বিভাগ।
ডাক ব্যবস্থা নিয়ে উদ্বেগ?
আমেরিকার ডাক ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প তার বেশ কিছু সাম্প্রতিক টুইটে দাবি করেছেন: ওরা এই নির্বাচন ‘চুরি’র চেষ্টা করছে। এটা হতে দেয়া যাবে না!
কারণ জো বাইডেন এবং তার ডেমোক্রাট দল খুবই চায় নভেম্বর মাসে নির্বিঘ্নে নির্বাচন হোক, এবং এমন গুজব রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান দল খুবই আশা করছে এই নির্বাচন পেছানো যাবে।
করোনাভাইরাসের কারণে এ বছর কয়েক শ কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয় গেছে, কাজেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার যে একটা প্রভাব পড়তে পারে সে আশঙ্কা অমূলক নয়।
কোভিড-১৯ -এর বিস্তার ঠেকাতে কোন কোন অঙ্গরাজ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদান নিষিদ্ধ করা হয়েছে। যেসব রাজ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি, সেখানেও অনেক মানুষ ভোটকেন্দ্রের ভিড় এড়াতে চাইছেন।
কাজেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের হার এবার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। ডাক ব্যবস্থা এই বিপুল সংখ্যক পোস্টাল ব্যালটের চাপ সামলাতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
জো বাইডেন গত কয়েকমাস জনমত জরিপে এগিয়ে আছেন এবং তিনি চান নির্বাচনী ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন হোক, কারণ তিনি মনে করছেন তিনি জিতবেন।
অন্যদিকে, কোভিড-১৯ এ এক লাখ ৭০ হাজার আমেরিকানের মৃত্যু এবং করোনাভাইরাস সংকটের কারণে আমেরিকান অর্থনীতিতে ধসের ফলে ট্রাম্পের নির্বাচনী কৌশল বড় ধরনের ধাক্কা খেয়েছে। এবং এসব কারণে তিনি ইতিমধ্যেই নির্বাচন পেছিয়ে দেবার প্রস্তাব করেছেন।
সমালোচকরা বলছেন, এর কারণ ট্রাম্প মনে করছেন নভেম্বরের নির্বাচনে তিনি হেরে যেতে পারেন এবং তিনি ভোটারদের মন জয় করতে কিছু সময় হাতে পেতে চাইছেন। সূত্র: বিবিসি বাংলা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা