ভারতে করোনার টিকা মিলতে আরও ৭৩ দিন
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭৩ দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পেতে পারে ভারতের লোকজন। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এক কর্মকর্তা শনিবার এতথ্য নিশ্চিত করেছেন। খবর আনন্দবাজারের।
তিনি জানান, তাদের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড সংক্রান্ত যাবতীয় পরীক্ষার কাজ আগামী ৫৮ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর পরীক্ষার ফল জানতে অপেক্ষা করতে হবে আরও ১৫ দিন।
ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার ওই কর্মকর্তা আরও বলেন, মানবদেহে করোনা টিকা পরীক্ষার দুই দফার কাজ সফলভাবে শেষ হয়েছে। তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে। মুম্বাই, পুণে, আমদাবাদসহ দেশের ২০টি শহরে মানব দেহে প্রথম ডোজটি দেওয়া হয়েছে শনিবার। ২৯ দিন পরে ১ হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। পরীক্ষার ফল জানতে অপেক্ষা করতে হবে আরও ১৫ দিন। তবে করোনা টিকার উৎপাদন ও বণ্টনের কাজের রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সুইডিশ-ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রা জেনেকার সহযোগিতায় কোভিশিল্ড তৈরি করেছে পুণের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। চলতি মাসের গোড়াতেই কোভিশিল্ডের দুই দফার (দ্বিতীয় ও তৃতীয়) হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
জুলাই মাসে ব্রিটিশ বিজ্ঞানবিষয়ক পত্রিকা ‘দি ল্যানসেট’-এ অক্সফোর্ডের করোনা টিকার মানবদেহে প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। তাতে জানানো হয়, ব্রিটেনে ৯০ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরেই করোনারোধী শক্তিশালী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি করতে সক্ষম হয়েছে এই প্রতিষেধক।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ডিজি বলরাম ভার্গব সম্প্রতি জানিয়েছিলেন, ভারতে তৈরি দুই সম্ভাব্য করোনা প্রতিষেধকের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। সাধারণত ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হতে ৬ থেকে ৯ মাস লাগে। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলে এখনই জরুরি ভিত্তিতে তাদের ছাড়পত্র দিতে পারে।
সেই দুটি প্রতিষেধকের মধ্যে একটি কোভিশিল্ড। অন্যটি, হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। চলতি মাসে মার্কিন সংস্থা ‘নোভাভ্যাক্স’ তাদের তৈরি করোনা প্রতিষেধক ‘এনভিএক্স-কোভ-২৩৭৩’ উৎপাদনের জন্য চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে।
পুণের সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই অ্যাস্ট্রা জেনেকার থেকে ভারতসহ ৯৩টি দেশে কোভিশিল্ড বিক্রির রয়্যালটি কিনে নিয়েছে তারা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে আগামী জুন মাসের মধ্যে ৬৮ কোটি প্রতিষেধক ডোজ সরবরাহের নির্দেশ দিয়েছে । ভারতীয়দের জন্য দ্রুত বিনাখরচে টিকার ব্যবস্থা করতেই এই পদক্ষেপ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা