মহামারী যেতে দুই বছর লাগবে: ডব্লিউএইচও প্রধান
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছেই। ব্রাজিলেও দীর্ঘ হচ্ছে মৃতদেহের সারি। দক্ষিণ এশিয়াতেও বাড়ছে সংক্রমণ। মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশাস ডিজিস রিসার্চ অ্যান্ড পলিসির (সিআইডিআরএপি) গবেষকেরা জানিয়েছিলেন, এ মহামারীর অবসান হতে লাগতে পারে দুই বছর।
এবার সেই গবেষকদের অনুমানই পুনর্ব্যক্ত করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) জেনেভায় সংস্থার প্রধান কার্যালয়ে দেয়া ভাষণে তিনি বলেন, এই মহামারী যেতে দুই বছর লাগতে পারে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুর অবসান হতে লেগেছিল পাক্বা দুই বছর। তবে এবারেরটা যেতে দুই বছরের কম সময় লাগবে বলেই আশা করছেন তিনি। এতে তিনি ভরসা রাখছেন আধুনিক প্রযুক্তির ওপর।
তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আগের চেয়ে অনেক বেড়েছে ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু একই সঙ্গে আমাদের হাতে এর বিস্তার ঠেকানোর জ্ঞান ও প্রযুক্তিও রয়েছে। এটি সম্ভব করতে জাতীয় ঐক্য এবং বৈশ্বিক সংহতির ওপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
১৯১৮ সালের ফ্লু মহামারী কমপক্ষে ৫ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আর নভেল করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। আর সংক্রমিত হয়েছেন ২ কোটির বেশি।
এর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছিলেন, এই ভাইরাসের মহামারী শেষ হতে দুই বছর লাগতে পারে। এছাড়া বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের এই রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত মহামারি নিয়ন্ত্রণে আসবে না।
তারা আরো বলেছিলেন, এই ভাইরাস এমন মানুষও ছড়ানোর ক্ষমতা রাখে, যাদের দেখে মনে হতে পারে তারা অসুস্থ নয়। যেকোনো ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণের চেয়ে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা কঠিন হবে। যখন প্রায় ৭০ শতাংশ মানুষের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, তখন সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
বিবিসি অবলম্বনে


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা