কার্ড, পিন হাতিয়ে অ্যাকাউন্ট থেকে লোপাট ৩৫ লক্ষ টাকা
এটিএম কার্ড চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পরিচারিকা, তার ছেলে এবং জামাইকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায়, তা নিয়ে ধৃতদের জেরা করা হচ্ছে বলে কলকাতা পুলিস জানিয়েছে।
সূত্রের খবর, রীতা রায় নামে ওই পরিচারিকা দক্ষিণ কলকাতার একটি বহুতলে এক বৃদ্ধকে দেখাশোনার কাজ করত। বৃদ্ধের মোবাইল, এটিএম কার্ড, আলমারির চাবি সব কিছুই পরিচারিকার কাছে থাকত। কিন্তু, এটিএম কার্ডের পিন নম্বর পরিচারিকার কাছে ছিল না। বৃদ্ধের ছেলে তা বাবার মোবাইলে সেভ করে রেখেছিলেন। তা জানত না পরিচারিকা। কিন্তু, আচমকাই একদিন বৃদ্ধের মোবাইল ঘাঁটতে গিয়ে সেই নম্বর দেখে ফেলে সে। এরপর এটিএম কার্ডটি সে বাড়ি থেকে সরিয়ে ছেলে এবং জামাইকে দেয়। লকডাউনের কারণে এই সময় তাদের কোনও কাজ ছিল না। যে কারণে সংসারেও টাকার টান পড়েছিল। এটিএম কার্ড খুঁজে না পেয়ে বৃদ্ধের ছেলে সম্প্রতি পুলিসে অভিযোগ দায়ের করেন।
এরপরই কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে। গত কয়েকমাসে এটিএম কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে, সেই তথ্য ব্যাঙ্কের থেকে সংগ্রহ করে পুলিস। জানতে পারে, নদীয়ার করিমপুর, কৃষ্ণনগর, রানাঘাট এবং হুগলির গুপ্তিপাড়ার এটিএম থেকে টাকা তোলা হয়েছে। গত ২০ মার্চ থেকে ৩১ মে’র মধ্যে দফায় দফায় ওই চারটি এটিএম থেকে মোট ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু, এটিএম কার্ড থেকে নিয়মিত টাকা তোলা হলেও ওই পরিবার সে সম্পর্কে কিছুই জানত না। এবিষয়ে অভিযোগকারী অনুরাগ আগরওয়াল পুলিসকে জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর বাবা মারা গিয়েছেন। তাঁদের একটি ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্ণ করেছে। সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। এছাড়া আরও কিছু টাকা ছিল অ্যাকাউন্টে।
মোট কত টাকা অ্যাকাউন্টে আছে? তা দেখতে গিয়েই অনুরাগবাবুর নজরে আসে প্রায় ৩৫ লক্ষ টাকা উধাও। তখনই টনক নড়ে তাঁর। খোঁজ শুরু হয় এটিএম কার্ডের। দেখা যায় সেটি নেই। মোবাইল বাবার কাছে ছিল, তাতে টাকা তোলার মেসেজ এলেও তা দেখেননি পরিবারের অন্য কেউ। তবে পরিবারের কেউ বুঝতে পারেননি পরিচারিকা কার্ড চুরি করেছে। অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। জানা যায়, ওই পরিচারিকার বাড়ি নদীয়ায়। ব্যাঙ্ক থেকে তথ্য নিয়ে দেখা যায় চারটি এটিএম থেকে টাকা উঠেছে।
সেখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে চিহ্নিত করা হয় রঞ্জিত মল্লিক ও সৌমিত্র সরকারকে। তাদের গ্রেপ্তার করা হয়। তারা জানায়, অভিযোগকারীর বাড়ির পরিচারিকা রীতা রায়ের কাছ থেকে তারা এই কার্ড পেয়েছিল। সে তাদের মা হয়। এরপর তাকে ধরা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা