বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ১৮ লাখের বেশি
বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটি ১৮ লাখের বেশি মানুষ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ লাখ ৭২ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে।
সেই সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যে দেখা যায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ১০ হাজার ২৯ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠেছেন।
মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৪৯২ জন।
করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩৩ লাখ ৫৯ হাজার ৫৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৮ হাজার ৫৩৬ জন।
এদিকে, করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত কোভিড-১৯ এ ৫০ হাজারেরও অধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ২৬ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনার ভ্যাকসিন
রাশিয়া করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম ব্যাচের ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে সিনহুয়া জানায়, গত সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পুটনিক ভি’ নামের করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ওই ভ্যাকসিনের নিবন্ধন ঘোষণা দেন। ১৯৫৭ সালে মহাকাশে পাঠানো সোভিয়েত ইউনিয়নের প্রথম উপগ্রহের নাম অনুসারে ভ্যাকসিনের নামকরণ করা হয়েছে।
মস্কোর কাছে অবস্থিত গামালিয়া বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট এ ভ্যাকসিন তৈরি করেছে।
এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ ভিত্তিহীন উল্লেখ করে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, রাশিয়ার নাগরিকদের টিকা দেয়ার পরে অন্যান্য দেশগুলেঅকেও এই টিকা সরবরাহ করা হবে।
এদিকে, চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশনকে কোভিড-১৯ টিকার প্রথম পেটেন্ট দেয়া হয়েছে বলে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
পেটেন্ট অনুসারে, চীনের এ টিকাটি ইদুর এবং গিনি পিগের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে।
কোভিড-১৯ মোকাবিলায় এ টিকাটিরও বড় আকারে উৎপাদন শিগগিরই হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি এখন প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এর সুরক্ষা এবং ইমোনিজেনোসিটি প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জন।
এছাড়া, নতুন করে ২ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে।
করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৩৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫২৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।
করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৫৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা