রাশিয়ার পর মিলল চীনা ভ্যাকসিনের অনুমোদন
রাশিয়ার পর এবার চীনের টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকসকে তাদের কভিড-১৯ ভ্যাকসিন ‘অ্যাড ৫-এনকোভ’এর জন্য পেটেন্ট অনুমোদন দিয়েছে বেইজিং। দেশটির মেধাস্বত্ব নিয়ন্ত্রকের তথ্যের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভ্যাকসিনের পেটেন্ট করার বিষয়টি তুলে ধরা হয়েছে। সূত্র : রয়টার্স।
চীনের পিপলস ডেইলি গত রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রথম চীনের পক্ষ থেকে কোনো কভিড-১৯ টিকার পেটেন্ট অনুমোদন দেওয়া হলো। খবরে জানানো হয়, চীনের ন্যাশনাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন যে ডকুমেন্ট অনুমোদন দিয়েছে, এতে ১১ আগস্ট টিকার পেটেন্ট অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। চলতি মাসে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, তারা চীনের ক্যানসিনোর টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে। ক্যানসিনো বলছে, তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য রাশিয়া, ব্রাজিল ও চিলির মতো দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে জানিয়েছে, পিএলএ (চীনা সেনাবাহিনী) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল ভ্যাকসিনটি তৈরি করেছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তুলতে সক্ষম। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
সিনহুয়া জানিয়েছে, ট্রায়ালের ফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে। চীনের পক্ষ থেকে বছর শেষ হওয়ার আগে টিকা বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। এর আগে গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং বলেন, চীনে কোনো টিকা পাওয়া গেলে তা বিশ্বের জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রসঙ্গত, এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। গত রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে। তাদের ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর শরীরে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা