ইসরায়েলের সঙ্গে এবার আরব আমিরাতের ‘করোনা চুক্তি’
মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত শান্তি চুক্তির দুদিনের মাথায় করোনা নিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিত চুক্তি হয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা ও উন্নয়নে আরব আমিরাত এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে কৌশলগত বাণিজ্যিক চুক্তি হয়েছে। শনিবার আমিরাতের অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে ইসরায়েলের টেরা গ্রুপের এ চুক্তি স্বাক্ষর হয়।
রোববার আমিরাতের সংবাদমাধ্যম ওয়ামের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
অ্যাপেক্স চেয়ারম্যান খলিফা খরৌর উদ্ধৃতি দিয়ে ওয়াম জানায়, মানবতার সেবায় করোনাভাইরাস নিয়ে গবেষণা জোরদার করতে এই চুক্তিটি আমিরাত-ইসরায়েলের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসায়িক খাতে কার্যকর অংশীদারত্বের সূচনাকারী প্রথম বাণিজ্যিক চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আবুধাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ চুক্তিতে দুই দেশের পক্ষে যার যার প্রতিনিধি স্বাক্ষর করেন। বলা হচ্ছে, আমিরাত ও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির দুদিন পরই করোনাবিরোধী ভ্যাকসিন নিয়ে চুক্তি করল দেশ দুটি।
এক যৌথ বিবৃতিতে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়, খুব দ্রুতই সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল করোনভাইরাসের চিকিৎসা এবং ভ্যাকসিনের উন্নয়নে সহযোগিতা ত্বরান্বিত করবে।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, সুরক্ষা, টেলিযোগাযোগ ও অন্যান্য বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য ইসরায়েল এবং আরব আমিরাতের প্রতিনিধিরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা