দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান
দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ফেরত আনার জন্য ইরানের কেন্দ্রীয় ব্যাংক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন নিষেধাজ্ঞার চাপে সিউল ইরানের পাওনা অর্থ দিতে রাজি না হওয়ায় তেহরান এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইলনা শনিবার বলেছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। কোরিয়ার ওই দুই ব্যাংকে ইরানের সাড়ে আটশ’ কোটি ডলার আটকে রয়েছে। মার্কিন চাপের কাছে নতিস্বীকার করে কোরিয়ার ব্যাংক দুটি ইরানকে পাওনা অর্থ দিচ্ছে না।
ইলনা বলছে, সর্বশেষ ব্যবস্থা হিসেবে ইরান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ আইনি পদক্ষেপ কার্যকর হতে আরও কয়েক মাস সময় লেগে যাবে।
ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী তৌহিদ তানহায়ি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞাকে সহযোগিতা করার কারণে তেহরান-সিউল সম্পর্ক অনেকটা জিরো পর্যায়ে নেমে গেছে।
তিনি বলেন, ‘এ অবস্থায় এটাই স্বাভাবিক ও যৌক্তিক যে আমরা আইনগত ব্যবস্থা নেব।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা