শিক্ষক থেকে প্রধানমন্ত্রী, ‘সুপারহিরো’ হচ্ছেন জাস্টিন ট্রুডো
কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। অনেকটা হুট করেই এক সময় রাজনীতিতে চলে আসা তরুণ এই রাজনীতিকের জনপ্রিয়তা এখন পুরো বিশ্বব্যাপী। বিশ্বের অন্যতম এই জনপ্রিয় প্রধানমন্ত্রীকে এবার দেখা যাবে কমিক বুকে।
জাস্টিন ট্রুডোর জীবনকাহিনী নিয়ে প্রকাশ পাচ্ছে সুপারহিরো ধরনের কমিক বুক। প্রকাশনা সংস্থা ‘টাইডালওয়েভ প্রোডাকশনস’ তাদের গ্রাফিক নভেল সিরিজ ‘পলিটিক্যাল পাওয়ার’-এ এটি যুক্ত করতে যাচ্ছে।
ট্রুডোর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প কমিকের মাধ্যমে হাজির করা হবে ওই বইয়ে। ২৪ পৃষ্ঠার ওই কমিক বই আগামি ১৬ সেপ্টেম্বর প্রকাশ পাওয়ার কথা।
জাস্টিনের বাবা পিয়েরে ট্রুডো ছিলেন কানাডার পঞ্চদশ প্রধানমন্ত্রী। বাবার ওপর রাজনৈতিক পাদ-প্রদীপের আলো দেখে বেড়ে ওঠা জীবনের শৈশব থেকে শুরু করে, দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু ছুঁয়ে, নিজ দেশের তেইশতম প্রধানমন্ত্রী হওয়ার আগে শিক্ষকতা- সব বাঁকই ফুটিয়ে তোলা হচ্ছে বইটিতে।
জানা যায়, জো ক্লার্কের পর তিনি কানাডার দ্বিতীয় কমবয়সী প্রধানমন্ত্রী। অটোয়াতে ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর জন্ম নেওয়া ট্রুডো কলেজ জঁ-দ্য-ব্রেবফে পড়ালেখা করেন। তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এবং ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে স্নাতক সম্পন্ন করেন। আর স্নাতক শেষে ভ্যানকুভারের ব্রিটিশ কলম্বিয়ায় শিক্ষক হিসেবে কাজ করেন তিনি।
টানা ৯ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ২০১৫ সালে ক্ষমতায় আসেন ট্রুডো। নির্বাচনে তার জয় অনেককেই চমকে দিয়েছে।
জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডোও দেশটির অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে, তখন ট্রুডোম্যানিয়া নামে একটি শব্দও প্রচলিত হয়ে যায়।
জাস্টিন ট্রুডো প্রথম পরিচিত হন তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে কথা বলে। সেটাই ছিল প্রাপ্তবয়স্ক হিসেবে দেশের উদ্দেশে তার প্রথম বক্তৃতা। মন্ট্রিলে নটরডেম গির্জায় তিনি তার বাবার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, বাবা আমাদের জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতেন। তিনি আমাদের নিজেদের বিশ্বাস করতে শিখিয়েছেন, অধিকারের জন্য লড়তে শিখিয়েছেন, দায়িত্ব নিতে শিখিয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা