গুরুতর অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসুস্থ তার প্রিয় ছোট ভাইকে দেখতে ছুটে গেলেন নিউইয়র্কের একটি হাসপাতালে। সেখানে তার ছোট ভাই চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে যান। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন।
খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্প নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে যান। হাসপাতালে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কালো মাস্কে তার মুখ ঢাকা ছিল। ট্রাম্প জানান, তার ভাই রবার্ট ‘কঠিন সময়’ পার করছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর, ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে ঠিক কী অসুস্থতায় তিনি ভুগছেন এ বিষয়টি এখনো পরিষ্কার নয়। ট্রাম্পের বিশাল রিয়েল এস্টেট ব্যবসার দেখভাল করতেন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে দুই বছরের ছোট রবার্ট।
ভাইকে দেখে আসার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আশা করি সবকিছু ঠিক আছে। রবার্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমার ভাইটি অসাধারণ। আমাদের মধ্যেকার সম্পর্কটা দারুণ। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। আশা করি, সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনেও অসুস্থ হয়ে পড়েছিলেন রবার্ট ট্রাম্প। ওই সময় তাকে এক সপ্তাহের বেশি সময় ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা