মুরগীর সঙ্গে করোনা গেল চিনে, চিকেন উইংস দেখলেই ভয় পাচ্ছে চিনারা
চিন্তার শেষ নেই। এবার প্যাকেটজাত খাবারেও প্রবেশ করেছে অদৃশ্য শত্রু। ব্রাজিল থেকে আসা হিমায়িত চিকেন উইংসে মিলেছে নোভেল করোনাভাইরাস। এমনই দাবি চিনের সেনজেন প্রদেশের স্থানীয় প্রশাসনের। তাই ক্রেতাদের হিমায়িত প্যাকেটজাত খাবার কেনার ক্ষেত্রে অধিক সতর্কতা পালন করতে দেখা যাচ্ছে। এর আগে চিনের অন্যান্য প্রদেশে হিমায়িত খাবারের প্যাকেটে নোভেল করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল। কিন্তু এবার মাংসেও মিলল করোনাভাইরাসের উপস্থিতি।
মাংস এসেছিল স্যান্টা ক্যাটারিনার অরোরা অ্যালিমেন্টস প্ল্যান্ট থেকে। ওই প্যাকেটজাত খাবারের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যাক্তিরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এটাই আপাতত যা স্বস্তির খবর। এছাড়াও সেই খাবারের সঙ্গে থাকা বাকি দ্রব্যের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলেনি। তবে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে হিমায়িত খাদ্য দ্রব্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে চিনের শেনডং প্রদেশের উত্তরের ইয়ানতাইতে তিনটি প্যাকেটজাত হিমায়িত সামুদ্রিক খাবারের প্যাকেট থেকে মিলছিল নোভেল করোনাভাইরাস। একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল সেই প্রদেশের প্রশাসন।
মাস দুয়েক আগে প্যাকেটজাত চিংড়ি মাছ আমদানি বন্ধ করেছিল চিনের প্রশাসন। তার আগে জিনফাদির একটি পাইকারি বাজারে আমদানি করা সলমন মাছ কাটার একটি বোর্ডের ওপর ভাইরাস শনাক্ত হয়েছিল। তার পর সলমন মাছ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। চিনের বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। প্যাকেটের ভেতরে কিংবা চিংড়িতে অবশ্য ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি সেবার। চিনের সরকার আগেই জানিয়েছিল, আমদানি করা হিমায়িত দ্রব্যে ভাইরাসের উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি। ইকুয়েডর থেকে চিংড়ি আমদানি আপাতত বন্ধ রেখেছে চিন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা