মালয়েশিয়ার অর্থনীতিতে ২০ বছরের মধ্যে রেকর্ড ধস
করোনাভাইরাস মহামারির ধাক্কায় অনেক দেশের মতো বড় ধরনের ধাক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে গত কুড়ি বছরের মধ্যে সর্বোচ্চ ধস নেমেছে বলে শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হয়েছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে তথা এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের অর্থ বছরের ঠিক এই সময়ের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১৭.১ শতাংশ সংকুচিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে।
২০০৯ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের এই প্রথম অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখল মালয়েশিয়া। বিশ্ব মন্দার ১১ বছর আগে এশিয়ান অর্থনীতিকে অস্থিরতার সময় এর চেয়ে বেশি সংকুচিত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশটির অর্থনীতি।
ব্লুমবার্গ নিউজের এক জরিপে বলা হয়েছিল, চলমান মহামারির কারণে মালয়েশিয়ার অর্থনীতি আগের বছরের তুলনায় ১০.৯ শতাংশ সংকুচিত হতে পারে। কিন্তু বাস্তবে মন্দাটা আরও বেশি হচ্ছে।
মালয়েশিয়ান ব্যাংক কেনানগা ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ সুহাইমি সাঈদি সতর্কতা উচ্চারণ করে জানিয়েছেন, পণ্যের চাহিদা ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম পুরোদমে শুরু না হওয়ার কারণে অর্থনীতি নেতিবাচক দিকে হাঁটছে।
সুহাইমি সাঈদি এএফপি’কে বলেন, পুরো অর্থবছরে তাদের অর্থনীতি আগের বছরের তুলনায় সংকোচন কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের চেয়ে ৩.৫ থেকে ৫.৫ শতাংশ বেশি হতে পারে।
তবে সর্বোচ্চ মন্দা ভাবটা মালয়েশিয়া এরই মধ্যে পার করে এসেছে বলে মনে করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নুর শামসিয়াহ মোহামাদ ইউনুস- “একটা সম্ভাবনা নিয়েই আমরা দ্বিতীয় প্রান্তিক পার করেছি। বছরের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনীতি থমকে দাঁড়িয়েছে।...আমার মনে হয়, সর্বোচ্চ বাজে অবস্থটা আমরা পেছনে ফেলে এসেছি।”
করোনা সংক্রমণ রোধে অনেকটাই সফল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্তের সংখ্যা ৯ হাজারের কিছু বেশি। মৃত্যুর সংখ্যা ১২৫ জন। কিন্তু সংক্রমণ রোধের কারণে আরোপিত লকডাউন অনেক ভোগাচ্ছে দেশটিকে।
মালয়েশিয়ার অর্থনীতি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের ওপরই বহুলাংশে নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সবচেয়ে বড় অবদান পাম ওয়েল, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা