এশিয়ায় চীনকে টেক্কা দিতে বিশাল বিনিয়োগের ঘোষণা ভারতের
ভারত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে পর্যটক প্রিয় মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। বলা হচ্ছে, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বলয়ের সম্প্রসারণকে টেক্কা দিতে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রচেষ্টার মাঝেই এই ঘোষণা। খবর রয়টার্সের।
জানা গেছে, মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে দেশটির তিনটি দ্বীপের যোগাযোগ স্থাপন করতে ভারতের বিশাল এই প্যাকেজ ঘোষণা দেয়া হয়েছে। বিস্তীর্ন সৈকত ও সমুদ্রের নীল জলরাশির জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ। এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও পরিবহন সংযোগ স্থাপনের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদকে বলেন, ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে রাজধানী মালের সংযোগ প্রকল্পে সহায়তা করবে নয়াদিল্লি। এছাড়াও আরও ৪০০ মিলিয়ন ডলারের নতুন ঋণ দেয়া হবে। জয়শঙ্কর বলেন, রাজধানী মালেকে ভিলিংগিলি, গুলহিফাহু ও থিলাফুশি দ্বীপের সঙ্গে সংযুক্ত করার পরকিল্পনাটি হবে মালদ্বীপের বৃহত্তম বেসামরিক অবকাঠামো প্রকল্প। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহত্তর সংযোগের ফলে সমৃদ্ধি বয়ে আসবে উল্লেখ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে মালদ্বীপের প্রভাবশালী চীনপন্থী নেতা আব্দুল্লা ইয়ামিনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ইব্রাহীম সোলিহ ক্ষমতায় আসেন। সোলিহ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই দ্বীপদেশে কূটনৈতিক প্রভাব আবারও ফিরে পাওয়ার চেষ্টা করছে ভারত।
গত বছর দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনকে অর্থ-পাচারের মামলায় অভিযুক্ত করে দেশটির একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। আব্দুল্লা ইয়ামিনের বিরুদ্ধে উপঢৌকনের বিনিময়ে চীনের কোম্পানিকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, হুলহুমালেকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে একটি প্রধান সেতু নির্মাণ কাজ দেয়ার অভিযোগ রয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা