১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার সংক্রমণ
গোটা বিশ্ব যেখানে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে, সেখানে করোনাভাইরাস মুক্ত দেশগুলির মধ্যে সবার প্রথমে উঠে এসেছিল নিউজিল্যান্ড। অন্যান্য দেশের থেকে প্রায় সবার আগেই নিজেদের করোনা মুক্ত হিসেবে ঘোষণা করেছিল এই দেশ। তবে ফের নতুন করে সংক্রমণের খোঁজ পাওয়াতে লকডাউন করা হল নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর।
নিউজিল্যান্ডের অকল্যান্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। দেশের বেশিরভাগ মানুষ একাধিক কারণে ওই শহরের উপরে নির্ভর করে থাকেন। জানা গেছে, করোনা মুক্ত থাকার প্রায় ১০২ দিন পরে পাওয়া গেছে নতুন করে আক্রান্তের খোঁজ। আর সেই কারণেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
প্রধানমন্ত্রী জেসিকা আরদ্রেন জানিয়েছেন, আজ বুধবার দুপুর থেকে তৃতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই শহরের উপরে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এছাড়া যে কোন ধরনের জমায়েতের উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে, এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিনদিনের জন্য। আর এই নিষেধাজ্ঞা চলাকালীন বন্ধ থাকবে ওই শহরের স্কুল সহ কর্মক্ষেত্র। বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না অকল্যান্ডে। ডিরেক্টর জেনারেল অফ হেলথ অ্যাশলে ব্লুমফিল্ড জানিয়েছেন, একই পরিবারের মধ্যে চারজন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের বয়স ৫০ এর বেশি। পাশপাশি বিদেশে যাওয়ার কোন ইতিহাস তাদের নেই। কিভাবে তারা সংক্রমিত হলেন তা জনার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তাদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে দ্রুততার সঙ্গে।
১০০ দিনের উপরে কার্যত করোনা মুক্ত থাকার রেকর্ড এই মুহূর্তে সম্ভব করে দেখিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু একইসঙ্গে সাধারণকে যথাযথ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু নতুন করে সংক্রমণ হওয়ার বিষয়টি সামনে এসেছে সেই কারণে ফের শক্ত হাতে পরিস্থিতি নিজেদের দায়িত্বে নিয়েছে স্থানীয় প্রশাসন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা