২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে রাশিয়া
বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। টিকার প্রথম ডোজ শরীরে নিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। সফলতার কথা প্রকাশ হতেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকার চাহিদা পেতে শুরু করেছে রাশিয়া। এরই মধ্যে ২০টি দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে দেশটি।
রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ২০টি দেশ থেকে গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি কর্তৃক উৎপাদিত কভিড-১৯ ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ সরবরাহের অনুরোধ পেয়েছে।
তিনি বলেন, 'গামালিয়া গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত রাশিয়ান ভ্যাকসিনের প্রতি আমরা বিদেশে প্রচুর আগ্রহ দেখছি। ২০টি দেশ থেকে আমরা ভ্যাকসিনের এক বিলিয়নের বেশি ডোজ কেনার প্রাথমিক অনুরোধ পেয়েছি। আমরা ৫০০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিনের ডোজ উৎপাদন নিশ্চিত করতে পারবে এমন পাঁচটি দেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে কথা বলছি এবং আমরা আমাদের উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা করছি।
দিমিত্রিভের মতে, আজ পর্যন্ত লাতিন আমেরিকা বেশ কয়েকটি দেশ, মধ্য প্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু দেশ ভ্যাকসিন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকটি চুক্তি চূড়ান্তও হয়েছে।
ক্যারিল দিমিত্রিভ সম্মেলনে বলেন, আরডিআইএফ এবং অংশীদাররা বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের জন্য একটি মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে কাজ করছে যাতে বিশ্বের সব দেশের জনগণের করোনভাইরাস ভ্যাকসিনের সমান প্রবেশাধিকার নিশ্চিত হয়।
তিনি বলেন, 'আমরা বুঝতে পেরেছি যে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে জনগণকে টিকা দেওয়া ক্ষেত্রে সবচেয়ে তীব্র সমস্যায় পড়বে প্রধানত দরিদ্রতম দেশগুলো। ফলে আরডিআইএফ এবং অংশীদাররা বেশ কয়েকটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য একটি মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে মানুষের ভ্যাকসিন পাওয়ার অধিকার সমান হওয়া উচিত। আর্থিক পরিস্থিতি, ধর্ম, বাসস্থান এবং অন্যান্য কারণে যাতে বৈষম্য না হয় সেটা নিশ্চিত করতে হবে।'
১১ আগস্ট, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম কভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করেছে। গামালিয়া ফেডারেল রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃক এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।
সূত্র : তাস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা