যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার রেকর্ড
চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ডসংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছে। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
সিএনএন জানায়, রোববার নিউইয়র্কভিত্তিক ফার্ম ব্যামব্রিজ অ্যাকাউন্ট্যান্টস এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার ৮০০ আমেরিকান নাগরিকত্ব ছেড়েছেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ৭২ জন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এক্সপ্যাট ট্যাক্স, এক্সপ্যাট (পরবাসী), অভিনেতা ও অন্যান্য সৃজনশীল মানুষদের নিয়ে কাজ করা এ বিশেষায়িত ট্যাক্স ফার্মটি জানায়, তারা নাগরিকত্ব পরিহার করা সব আমেরিকানদের নামের সরকারি তথ্য খতিয়ে দেখেছে।
যুক্তরাষ্ট্র সরকার প্রতি তিন মাস অন্তর এবিষয়ক তথ্য প্রকাশ করে।
ব্যামব্রিজ অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার অ্যালিস্টার ব্যামব্রিজ বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে যা ঘটছে, মহামারী যেভাবে সামাল দেওয়া হচ্ছে সেটি নিয়ে এবং এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি নিয়ে মানুষ হতাশ হয়ে পড়েছে।
ব্যামব্রিজের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণেই অনেক মানুষ নাগরিকত্ব ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তারা জানয়, এর আরেকটি কারণ হচ্ছে করের চাপ। বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বছর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ ও পেনশনের হিসাবও দিতে হয় মার্কিন সরকারকে। এই নাগরিকদের প্রণোদনা প্যাকেজের আওতায় ১২০০ ডলারের চেক এবং সন্তান প্রতি ৫০০ ডলারের চেক পাওয়ার অধিকার থাকলেও করের বার্ষিক প্রতিবেদন দেওয়াটা 'বাড়াবাড়ি' বলেই মনে করেন তারা।
যেসব আমেরিকান নাগরিকত্ব ছাড়তে চান তারা যুক্তরাষ্ট্রে অবস্থান না করে থাকলে যেদেশে রয়েছেন সেখানকার আমেরিকান দূতাবাসে হাজির হয়ে ২ হাজার ৩৫০ ডলার জমা দিতে হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা