সমুদ্রের নীচ দিয়ে ২৩১২ কিমি লম্বা কেবল লাইন উদ্বোধন করলেন মোদি
সমুদ্রের নীচ দিয়ে চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩১২ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবল লাইনের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি এই বিশাল প্রকল্পের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম সমুদ্রের নীচ দিয়ে কেবল লাইন টানা হল।
এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের টেলিকম পরিষেবা আগের চেয়ে অনেক উন্নত হবে। ভারতের মূল ভূখণ্ডের মতোই হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটি পাবেন সেখানকার মানুষ।
এদিন ওই কেবল লাইন চালু করে মোদি বলেন, 'পোর্ট ব্লেয়ার, লিটল আন্দামান ও স্বরাজ দ্বীপসহ আন্দামানের এক বিরাট অংশে পরিষেবা দেবে এই কেবল লাইন।'
পোর্ট ব্লেয়ার থেকে ওই কেবল লাইন গেছে স্বরাজ দ্বীপ (হ্যাভলক), লিটল আন্দামান, কার নিকোবর, কামরতা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গতে। মোদি বলেন, 'কোনো প্রকল্প যত বড় হয়, তাকে ততই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দেরি সত্ত্বেও এই প্রকল্প যে শেষ হয়েছে, সেজন্য আমি খুশি। আন্দামান দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সেখানকার মানুষ কঠিন পরিশ্রমী। সেখানে উন্নত মানের টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।'
টেলিকম দপ্তরের এক কর্মকর্তা বলেন, 'আগামী দিনে আন্দামান-নিকোবরের মানুষ হাই স্পিড টেলিকম ও ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। এতে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, তেমনই সুবিধা হবে প্রশাসনেরও।'
টেলিকম দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, 'টেলিকম ও ব্রডব্যান্ড কানেকটিভিটির উন্নতি হলে দ্বীপপুঞ্জে পর্যটন ব্যবসা বাড়বে। আরো বেশি কর্মসংস্থান হবে। অর্থনীতির উন্নতি হবে। মানুষের জীবনযাত্রার মান বাড়বে। টেলিফোনের ভাল কানেকটিভিটি থাকলে বিজনেস প্রসেস আউটসোর্সিং,মাঝারি ও ছোট শিল্পের সুবিধা হবে।'
সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল পাতার জন্য অর্থ দিয়েছে যোগযোগ মন্ত্রণালয়ের অধীন ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড। পুরো প্রকল্পে খরচ হয়েছে ১ হাজার ২২৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবে কাজ করেছে টেলিকমিউনিকেশন্স কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড।
সূত্র : দ্য ওয়াল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা