যুক্তরাষ্ট্রে স্কুল খোলার তোড়জোড়, ১৪ দিনেই আক্রান্ত ৯৭ হাজার শিশু
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চলছে স্কুল খুলে দেওয়ার তোড়জোড়। তবে সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে 'ভয়াবহ' চিত্র। দেশটিতে শুধু গত জুলাইয়ের শেষ দুই সপ্তাহে অন্তত ৯৭ হাজার শিশু প্রাণঘাতী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চিল্ডড্রেন্স'স হসপিটাল এ্যাসোসিয়েশনের নতুন এক গবেষণায় এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত তিন লাখ ৩৮ হাজার শিশু করোনায় শনাক্ত হয় । এতে অর্থ দাঁড়ায় শুধু জুলাইয়ের দুই সপ্তাতেই এক চতুর্থাংশেরও বেশি শিশু করোনায় শনাক্ত হয়েছে।
এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দেওয়ার তোড়জোড় চলছে।
৪৯ রাজ্যের তথ্য বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় শনাক্তদের ১০ জনের সাত জনের বেশি জন দেশটির দক্ষিণ ও পশ্চিম রাজ্যের।
করোনায় বেশি শিশু শনাক্তের তালিকায় রয়েছে দেশটির মিসৌরি, ওকলাহোমা, আলাস্কা, নেভাদা, ইদাহো এবং মন্টানা রাজ্যগুলো।
নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি এবং দেশটির অন্যান্য উত্তরপূর্বাঞ্চলের রাজ্য গত মার্চ এবং এপ্রিলে করোনার সংক্রমণ চূড়ায় ছিল, তবে সেসময় এসব অঞ্চলে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার হার ছিল কম।
ওই রিপোর্টে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হলেও শিশুদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঘটনা ছিল বিরল। তবে দেশটির রোগ সংক্রমণ ও নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) এনিয়ে সতর্ক করেছেন।
বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৯৩৮ জনের। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা