ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৮ আগস্ট, ২০২০ ০৭:৩৭

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার

দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোজিকড় বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির পাইলটও রয়েছে। খবর এনডিটিভি

জানা গেছে, এখন পর্যন্ত ৫০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।   ১০টি শিশু সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ওই প্লেনে। এছাড়া ছিল দুই পাইলট সহ ৬ জন বিমানকর্মী। ভারতীয় মিশনের আওতায় এই বিমানটি দুবাই থেকে কোজিগোড়ে আসছিল।

 

উপরে