ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ হাজার ৫৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো। জুলাইয়ের মাঝামাঝি থেকে গত ২১ দিনে দেশটিতে ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রেকর্ড সর্বাধিক রোগী শনাক্তের কথা জানিয়ে বলছে, দেশজুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন। এরমধ্যে ৪১ হাজার ৫৮৫ জন ইতোমধ্যে মারা গেছে। এছাড়া ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ।
সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার।
গত কয়েক সপ্তাহে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতো একাধিক নেতা করোনায় আক্রান্ত হয়ছে। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান শিবরাজ সিং চৌহান।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৮ হাজার। তবে ভারতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। কারণ পরীক্ষা করে নিশ্চিত না হয়েই অনেককে সুস্থ বলে ঘোষণা করা হচ্ছে। এ ক্ষেত্রে হালকা ও মাঝারি উপসর্গ রয়েছে এমন রোগীদের টানা ১০ দিন কোনো উপসর্গ দেখা না দিলে তারা সুস্থ বলে ধরে নেওয়া হচ্ছে। শুধু বেশি অসুস্থদের পুনরায় টেস্ট হচ্ছে।
করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরপরই ভারতের অবস্থান। লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। আগামী দৈনিক আক্রান্ত আরও বাড়বে বলেই মিলছে পূর্বাভাস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা