করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এয়ারলাইন সংস্থা!
এখনো মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই রকম পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন রকম ব্যবস্থা দেশে দেশে দেখা যাচ্ছে। এরই মধ্যে বিমান যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা এমিরেটস এয়ারলাইন ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বলা হচ্ছে, তাদের বিমানে চড়ে যাওয়ার সময় কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ বাবদ ১ লাখ ৭৬ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি) পর্যন্ত দেবে এমিরেটস এয়ারলাইন। শুধু তাই নয়, মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরব বাবদ প্রতিদিন ১১৮ ডলার করে দেবে সংস্থা। সংস্থা জানিয়েছে, এই এমিরেটস এয়ারলাইন-এর টিকিট কেটে বিমানে ওঠার পর ৩১ দিন পর্যন্ত প্রযোজ্য হবে এই ভর্তুকির শর্তগুলো। এই ৩১ দিনের মধ্যে অন্যত্র ভ্রমণ করলেও ওই যাত্রী এই ভর্তুকির আওতায় থাকবেন। তবে শুধুমাত্র চিকিৎসার খরচই নয়, এই ৩১ দিনের মধ্যে কোনও যাত্রীর করোনায় মৃত্যু হলেও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১,৭৬৫ ডলার দেবে সংস্থাটি। তবে করোনা পরীক্ষার জন্য যে খরচ হবে, তা দিতে হবে ওই যাত্রীকেই। রিপোর্ট পজেটিভ হলে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে যাত্রীকে। করোনা মহামারি, লকডাউনের প্রভাবে আন্তর্জাতিক ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। যার প্রভাব পড়েছে এমিরেটস এয়ারলাইন-এর পরিবহন ব্যবসায়ও। তাই এ বার যাত্রী সুরক্ষার বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের ব্যবসা ফেরাতে চাইছে সংস্থা। যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা