এবার ঝড়ে লণ্ডভণ্ড আমেরিকা
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আরেক বিপর্যয়ের মুখে পড়লো দেশটি। স্থানীয় সময় গত সোমবার (৩ আগস্ট) রাত ১১টার (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা) দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নর্থ কারোলিনায় আঘাত হেনেছে ভয়াবহ হারিকেন ‘ইসাইয়াস’।
বিদ্যুৎহীন নগরীগুলোয় বর্তমানে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। বিদ্যুৎ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ক্ষয়ক্ষতি ধারণার চেয়েও বেশি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে। ইন্টারনেট ও ফোন সংযোগ বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। সাম্প্রতিক সময়ের হ্যারিকেন স্যান্ডির চেয়েও বেশি এলাকাজুড়ে লোকজন এ মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসাইয়েস নামের এ ঝড় আসছে বলে এক সপ্তাহ আগে থেকেই সতর্ক করে দেয়া হয়েছিল। ৪ আগস্ট সকাল থেকেই নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়। ভোররাত থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে ভারী বৃষ্টি। ঘণ্টায় ৬০ মাইলের বেশি বেগে বাতাস বইতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই ইলেকট্রিক লাইন পড়তে শুরু করে। বিদ্যুৎ চলে যায়। গাছ উপড়ে পড়তে শুরু করে। তিনটি রাজ্যে কয়েক ডজন সড়ক দুর্ঘটনা ঘটেছে। ৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত চারজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কয়েক লাখ মানুষ ঘরে আটকা পড়েছে। প্রযুক্তিময় জীবনধারায় ফোনের চার্জ নেই, ঘরে বিদ্যুৎ নেই, বৈদ্যুতিক আসবাবপত্র অচল হয়ে পড়েছে। আমেরিকার জনসমাজে এমন বিরূপ বাস্তবতা মোকাবিলার জন্য অধিকাংশ লোকজনের কোনও প্রস্তুতি নেই। ৪ আগস্ট বিকেল থেকেই নিউইয়র্ক, নিউজার্সির আকাশ পরিষ্কার হয়ে ওঠে।
মাত্র কয়েক ঘণ্টার তাণ্ডবে জনপদকে বিধ্বস্ত করে গেছে ইসাইয়েস ঝড়। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মারিও নামের একজন ঠিকাদার কুইন্সের ব্রায়ারউড এলাকায় ১৪৩ স্ট্রিট/৮৪ অ্যাভিনিউয়ে গাড়িতে বসে ছিলেন। এ সময় একটি বিশাল ওকগাছ তার গাড়ির ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই মারিওর মৃত্যু হয়। ঝড়ে গাছ উপড়ে পড়ায় উডহ্যাভেনোয় অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। জরুরি বিভাগ পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। কোভিড-১৯ এর কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বিভাগের কর্মীদের কাজ করতে হচ্ছে। নিউজার্সির রাজ্য গভর্নর বলেছেন, শুধু তার রাজ্যেই ১৫ লাখের বেশি মানুষের ঘরে বিদ্যুৎ নেই। সবকিছু স্বাভাবিক হতে তিন থেকে চারদিনের বেশি সময় লাগবে। বিদ্যুৎ সরবরাহের কোম্পানি পিএসইঅ্যান্ডজি জানিয়েছে, ঝড়ো হাওয়া নিরাপদ স্তরে নামলেই তাদের ২ হাজার ৮০০ কর্মী দ্রুত কাজে নামবেন। রাতেও দমকা বাতাসের আশঙ্কা করা হচ্ছে। ঝড় আটলান্টিকের পূর্ব দিকে সরে গেছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা