সেনা পর্যায়ের শেষ বৈঠকের পরও ভারত সীমান্ত থেকে সরেনি চীন
লাদাখে প্যাংগং লেকে নিজেদের অবস্থানে অনড় চীনা সেনা। রবিবার ভারতের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চীনা মেজর জেনারেল লিন লিউয়ের মধ্যে বৈঠকের পরও নিজেদের অবস্থান বদল করেনি পিএলএ। জানা গেছে, প্যাংগং লেকের কাছে তারা ফিঙ্গার ৪ পর্যন্ত চলে এসেছিল। তারপর তারা ফিঙ্গার ৫ পর্যন্ত সরে যায়। তারপর থেকে সেখানেই রয়েছে চীনা সেনা। এদিকে ভারতীয় ভূখণ্ড দেপস্যাং ও গোগারাতেও বসে রয়েছে কিছু চীনা সেনা। তবে সেখান থেকে তারা সরে যাবে বলে সম্মত হয়েছে। অন্যদিকে, নিয়ন্ত্ররেখা বরাবর ২৫,০০০ সেনা মোতায়েন করে রেখেছে চীন। তাদের সঙ্গে রয়েছে ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র। রণসজ্জা কমানোর কোনও লক্ষণ নেই। উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের দুই ঘণ্টার বৈঠকের পর চাপা উত্তেজনার পরিস্থিতি কিছুটা কম হয়েছিল। গালওয়ান থেকে কিছুটা সরে গিয়েছিল চীনা সেনা। কিন্তু প্যাঙ্গং লেক এলাকায় তারা ঘাঁটি গেড়ে বসেই রয়েছে। এর আগে, গালওয়ান উপত্যকায় চীনা তাঁবু সরানোকে কেন্দ্র করে দুদেশের সেনার মধ্যে হাতাহাতি সংঘর্ষ শুরু হয়ে যায়। দফায় দফায় হওয়া ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হন ৭০ জন। ওই সংঘর্ষের ঘটনায় চীনা সেনারও মৃত্যু হয়েছে বলে স্বীকার করলেও সংখ্যা জানায়নি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা