ভারতে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৬
ভারতের পাঞ্জাবের কয়েকটি জেলায় গত কয়েক দিনে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা অন্তত ৮৬ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও এএফপি।
এদিকে ঘটনা অনুসন্ধানে শুক্রবার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, অমৃতসর, গুরুদাসপুর এবং তারন তারানে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ তদন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেয়া হবে না।
এ ঘটনায় পুলিশ একশটির বেশি অভিযান চালিয়েছে। এসব বিষাক্ত মদের জোগান দেয়ার কাজে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, বিষাক্ত মদ্যপানে পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। অমৃতসরে মৃত্যু হয়েছে ১২ জনের এবং তারন এলাকায় মৃত্যু হয়েছে ৬৩ জনের।
স্থানীয়রা বার্তা সংস্থা এএনআইকে জানান, গ্রামের কিছু মানুষ তাদের বাড়িতে অবৈধভাবে মদ তৈর করে। পুলিশের কাছে অভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানানো হয়।
মৃত্যুর ঘটনা তদন্তে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা