কলকাতার 'রেড রোডে' ঈদের নামাজ স্থগিত
করোনাভাইরাসের কারণে ঈদুল আজহা বা কোরবানির ঈদে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানালেন ভারতের পশ্চিমবঙ্গের ইমামরা। প্রতিবছর ঈদের সময় কলকাতায় সবচেয়ে বড় জমায়েতটি হয় রেড রোডে। কিন্তু করোনার কারণে এবার সেই চিত্র দেখা যাবে না। স্থগিত রাখা হয়েছে রেড রোডে ঈদের জমায়েত। কলকাতার নাখোদা মসজিদের কাজমি ইমাম মহম্মদ সাফি জানান, করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে যে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে তা মেনেই এবছর রেড রোডে ঈদের নামাজ পড়া হবে না। আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষদের তাদের বাড়িতেই নামাজ পড়ার আহ্বানও জানান ইমাম। তিনি বলেন, এই মহামারীর সময় আমি সকল মুসলিম সমাজকে বলবো তারা যেন রাস্তায় বা খোলা জায়গায় নামাজ না পড়েন। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই ঘরের ভিতর যেন তা করা হয়।
প্রতিবছর কলকাতার ইন্দিরা গান্ধী সরণী বা চির পরিচিত রেড রোডে কয়েক লাখ মুসলিম জমায়েত করেন ঈদের নামাজ আদায় করার জন্য। ঈদ উৎসবে জমাজমাট হয়ে উঠত রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াব্রুজ, একবালপুর, নারকেলডাঙা, পার্ক সার্কাসসহ মুসলিম অধ্যুষিত এলাকা। কিন্তু করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির জন্য এবার সবকিছুই সীমিত পরিসরে করা হচ্ছে। এমনকি রমজানের ঈদেও রেড রোডে ঈদের নামাজ স্থগিত রাখা হয়। বাড়িতে থেকেই ঈদের নামাজ আদায় করেন মুসলিমরা।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিও। তিনি বলেন, ‘ঈদুল ফিতরের সময় সংখ্যালঘু ভাইরা আমাদের সহায়তা করেছেন এবং নিজেদেরকেও করোনা থেকে বাঁচিয়েছেন। এবারও আপনাদের সুস্থ থাকতে হবে। তাই সকলের স্বার্থে ঘরে থাকাটা জরুরি। আমরা সকলেই একই মায়ের সন্তান। কেউ মাকে মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে-তফাৎ শুধু এটাই। আপনারা শান্তিতে নিজের নিজের ধর্ম পালন করুন। বাইরে যেহেতু লকডাউন চলছে, সেহেতু কোনো জমায়েত করতে পারছি না।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা