দুই সপ্তাহের মধ্যেই বাজারে আসবে করোনার টিকা: রাশিয়া
দুই সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের টিকা বাজারে আসবে বলে আসবে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের তৈরি টিকা আগস্টের মাঝামাঝি বাজারে চলে আসবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। বলা হয়েছে, ১০ অগস্ট বা তার আগেই নতুন এই টিকা বাজারে আনার সরকারি অনুমোদন মিলে যেতে পারে। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট এই টিকা তৈরি করছে। চূড়ান্ত অনুমোদন পেলে সবার আগে ফ্রন্টলাইনে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ করোনা যোদ্ধাদের ওপর এই টিকা প্রয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। খবর সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নালের।
রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ করোনা প্রতিষেধক আবিষ্কারকে ‘স্পুতনিক মোমেন্ট’ বলে দাবি করেছেন। ১৯৫৭ সালে অন্তঃরীক্ষে উপগ্রহ ‘স্পুতনিক’ উৎক্ষেপণের সাফল্য পেয়েছিল রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের সেই সাফল্যকে করোনাভাইরাস টিকা আবিষ্কারের সঙ্গে তুলনা করতে চেয়েছেন তিনি। কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, স্পুতনিকের সাফল্যের কথা জেনে মার্কিনরা অবাক হয়ে গিয়েছিল। এবার ফের যুক্তরাষ্ট্রের তাক লেগে যাবে। করোনা টিকা তৈরিতে রাশিয়াই প্রথম সাফল্য দেখাবে বলেও দাবি করেন তিনি।
রাশিয়া যে সবার আগে করোনার টিকা আবিষ্কার করতে পারবে এমন দাবি আগেই করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হওয়ার পরে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ জানান, দেশের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা যে টিকা তৈরি করেছেন, সেটি এখন ব্যবহারের জন্য উপযুক্ত।
গত জুন মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা গবেষণায় তৈরি হওয়া টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দেয় রুশ সরকার। এরপর এক বিবৃতিতে কিরিল দিমিত্রিয়েভ সেসময় বলেন, ৩ আগস্ট ওই টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। রাশিয়া ছাড়াও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মানুষের উপরে এই পরীক্ষা হবে। ওই ট্রায়ালে অংশ নেবেন কয়েক হাজার মানুষ। সেটা সফল হলে আগামী সেপ্টেম্বর থেকে টিকা বন্টন শুরু হবে। এখন দাবি করা হচ্ছে, আগস্টের মাঝামাঝিতেই বাজারে চলে আসবে সেই টিকা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা