হাজার টাকায় ভাইরাস মারার বিদ্যা দেন 'করোনা বাবা'
মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশ ও সংস্থা করোনার টিকা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও কোন সুফল আসেনি। এ পরিস্থিতিতেই কেউ কেউ করোনা ভাইরাস সারিয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। কেউ অর্থের বিনিময়ে মুহূর্তে করোনা থেকে মুক্তির কথাও জানাচ্ছেন। এবার এ ধরণের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের এক স্বঘোষিত ধর্মগুরু।
ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে, ৫০ বছর বয়সী ওই স্বঘোষিত ধর্মগুরুর নাম ইসমাইল। ইদানীং নিজেকে ‘করোনা বাবা’ নামেই বেশি পরিচয় দিচ্ছেন তিনি। সঙ্গে রেখেছেন সেলিম নামে এক শাগরেদকে। অভিযোগ, এই দু’জনেই করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা খুলে বসেছেন। তার কাছে আসলেই নাকি করোনা থেকে মুক্তি, এভাবেই সোশ্যাল মিডিয়ায় ইসমাইল ও তার দলবল প্রচার করতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় তারা লিখতে থাকে করোনা থেকে ‘মুক্তির’ উপায় তাদের করায়ত্ত। আর এই মুক্তির উপায় জানাতে নাকি দিতে হবে হাজার-হাজার টাকা। অভিযোগ, কারও থেকে ওই ‘করোনা বাবা’ নিয়েছেন ১২ হাজার টাকা, কারও থেকে বা ৩০ হাজার!
সম্প্রতি হায়দরবাদের হাফিরপেট এলাকা থেকে এমনই নানা অভিযোগ আসতে শুরু করে। এরপরই মাঠে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই স্বঘোষিত ধর্মগুরুর ‘ব্যবসা’ নতুন নয়। করোনার আগেও নানা সময়ে সে মানুষের জ্বরজারির সুযোগ নিয়ে হাজার হাজার টাকা কামিয়েছে। করোনা আবহে সেই ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে ওঠার জোগাড়।
তবে সম্প্রতি এক ব্যক্তি নিজে থেকে এগিয়ে এসে ওই ধর্মগুরু ও তার শাগরেদদের বিরুদ্ধে মুখ খোলে, অভিযোগ দায়ের করে নিজে জবানবন্দি দেয়। এরপরই পুলিশ ওই ধর্মগুরু ও তার দলবলকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদনও করা হয়, কেউ যেন কোনও বুজরুকিতে কান না দেয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা