আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা
আজ মঙ্গলবার (২৮ জুলাই) শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মাত্র ১০ হাজার হাজী অংশগ্রহণ করবেন এবারের হজে। হাজীদের প্রথম দলটি এরইমধ্যে মক্কায় পৌছেছেন। সেখানে নিজ নিজ হোটেল রুমে কোয়ারেন্টিনে আছেন তারা। এ বছর অংশ নেয়ার সুযোগ পেয়েছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি। অংশ নেয়াদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
করোনার কারণে কঠোরভাবে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব। হাজীদের প্রথম দলটি মক্কায় পৌছেছে। লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে হাজীদের। প্রাথমিকভাবে নির্বাচিতদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন সৌদি কর্মকর্তারা। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর নিজ নিজ বাসায় ৭ দিন কোয়ারেন্টিনে থাকেন তারা। হাজীদের চলাচল পর্যবেক্ষণ করতে পরানো হয়েছে ইলিকট্রনিক ব্রেসলেট। মক্কায় যাওয়ার পর নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন তারা। প্রতিদিন কমপক্ষে ১০ বার করে জীবানুমুক্ত করা হচ্ছে কাবাঘর এবং এর আশেপাশের স্থানগুলো। ১৮ হাজারেরও বেশি কর্মী এসব কাজে নিয়োজিত রয়েছেন। মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাত ময়দানে ২৪ ঘন্টা জীবানুমুক্ত করতে নিয়োগ দেয়া হয়েছে সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্ন কর্মীকে। এছাড়া মক্কাজুড়ে ২৮টি সেবাকেন্দ্র খোলা হয়েছে যেখানে সারাক্ষণই নানা ধরণের সেবা পাবেন হাজীরা। এছাড়া সার্বক্ষণিকভাবে এম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলা, ইংরেজি, ফারসি, উর্দুসহ মোট ১০টি ভাষায় প্রচার করা হবে। জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হবে হাজীদের। করোনার কারণে ছোয়া যাবে না কাবাঘর, কালো পাথরে চুমু খাওয়াও এবার নিষিদ্ধ। নামাজ পড়ার জন্য আনতে হবে জায়নামাজ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা