বাবরি মসজিদের জমিতে মন্দির বানাতে সোনার ইট দিতে চান প্রিন্স ইয়াকুব!
গত বছরের নভেম্বরে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জমিতে রামমন্দির নির্মাণ বিতর্কের অবসান হয়েছিল। এরপরেই শুরু হয় মন্দির তৈরির উদ্যোগ। গঠন করা হয় ট্রাস্ট। জমি সমান করার কাজও শেষ।
এবার আগস্টের প্রথম সপ্তাহে ভূমিপূজার ঘোষণা দেওয়া হয়েছে। ৩ আগস্ট থেকে ৫ আগস্ট হবে সেই উৎসব। শেষ দিনে সেখানে হাজির থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার সেই মন্দির তৈরিতে নিজের অবদান রাখতে চান এক স্বঘোষিত মোঘল উত্তরাধিকারী।
শুধু অবদান রাখাই নয়, মন্দির বানাতে মোদির হাতে একটি সোনার তৈরি ইট তুলে দিতে চান প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি নামের ওই মোঘল উত্তরাধিকারী। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, এক কেজি ওজনের একটি সোনার ইট তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান। সেই ইট রামমন্দির নির্মাণে কাজে লাগানোর কথা বলেছেন তিনি।
বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির বরাবরেরই দাবি ছিল অযোধ্যায় রামমন্দির ধ্বংস করে মসজিদ বানানো হয় মোঘল সম্রাট বাবরের আমলে। এ নিয়ে দীর্ঘ বিবাদ ছিল। অবশেষে ওই জমি হিন্দুদের বলেই রায় দেয় সুপ্রিম কোর্ট। অন্যত্র পাঁচ একর জমিতে মসজিদ তৈরি হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। এর পরেই অযোধ্যায় মন্দির তৈরির উদ্যোগ শুরু হয়েছে।
এবার সেই মোঘল সম্রাট বাবরেরই উত্তরাধিকারী হিসেবে নিজেকে দাবি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রিন্স ইয়াকুব।
প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি এর আগেও খবরে এসেছিল। বছর খানেক আগে তিনি দাবি জানিয়েছিলেন, মোঘলদের উত্তরাধিকারী হিসেবে তার হাতেই তুলে দেওয়া হোক বাবরি মসজিদের কেয়ারটেকারের দায়িত্ব।
এখন তার বক্তব্য, 'ভারতের হিন্দু ভাইদের আমার অভিনন্দন। মন্দির নির্মাণের জন্য আমি যে এক কেজি ওজনের সোনার ইট দেব বলেছিলাম তা তৈরি হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছি যে তার হাতেই এই ইট আমি তুলে দিতে চাই।'
তুসির থেকে এই ইট নেওয়া হবে কিনা সে ব্যাপারে অবশ্য রামমন্দির নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার গঠিত 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট' আগেই জানিয়েছে, মন্দির নির্মাণে যে কোনো ধর্ম, সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়াতে পারেন। সকলের দানই গ্রহণ করা হবে। এর জন্য ধর্ম দেখা হবে না।
সূত্র : দ্য ওয়াল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা