চীনা বিলিয়নিয়ার জ্যাক মা-কে ভারতের আদালতে তলব
গালওয়ানে সেনা সংঘাতের জেরে কয়েক দিন আগেই ভারতে ৫৯টি চীনা অ্যাপ বাতিল করে দেওয়া হয়েছে। এবার ভারতের আদালতে তলব করা হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার কর্ণধার, চীনা বিলিয়নিয়ার জ্যাক মা-কে। এক সাবেক কর্মীর অভিযোগের ভিত্তিতে জ্যাক মা-কে তলব করা হয়েছে।
আলিবাবার সাবেক এক কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগে দায়ের হয় এই মামলা। চীনের প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করা হয়েছে আদালতে। ওই কর্মী বলেছেন, আলিবাবার অ্যাপে ভুল সংবাদ নিয়ে আপত্তি জানানোয় তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।
গত ২০ জুলাই ভারতের আদালতে আলিবাবার ইউসি ওয়েবের সাবেক কর্মী পুষ্পেন্দ্র সিং পারমার অভিযোগে বলেন, চীনের বিপক্ষে যায় এমন অনেক কনট্যান্ট সেন্সর করা হতো ইউসি ওয়েবে। এ ছাড়া ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়, যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করে।
ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের জেলা গুরুগ্রামের আদালতের বিচারক সোনিয়া শিওকান্দ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং কম্পানির প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।
আগামী ২৯ জুলাইয়ের মধ্যে গুরুগ্রামের আদালতে তাদের স্ব-শরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে কম্পানি এবং এর প্রধান নির্বাহী জ্যাক মার লিখিত জবাব চেয়েছেন আদালতের বিচারক।
ভারতের আদালতে চীনের এই বিলিয়নিয়ারকে তলব করার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা। চলছে দফায় দফায় বৈঠক।
সূত্র : স্ট্রেইট টাইমস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা