পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে
এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডগলাস’ যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ পর্যায়ে উঠে আসে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
হনুলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে আসতে আসতে আগামী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।
সিএনএন তাদের প্রতিবেদনে আরো জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডগলাস’ স্থানীয় সময় শনিবার রাতে বা রোববার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়তে পারে। ক্যাটাগরি ৩-এর প্রবল শক্তিধর ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে ঝড়টি।
উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।
প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা