ট্রাম্পের মুসলিম নিষিদ্ধের বিরুদ্ধে বিল পাসের নেপথ্যে যে নারী
নো ব্যান এ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রে। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের ২৩৩-১৮৩ ভোটে ২২ জুলাই বিলটি পাস হয়েছে। বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং।
দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প ‘মুসলমানদের নিষিদ্ধ’ বিধি জারি করেছিলেন। ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, চাদ, নর্থ কোরিয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিলেন ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই। সেই নির্বাহী আদেশের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের পাশাপাশি আদালতে যায় মানবাধিকার সংস্থাগুলো। এক পর্যায়ে ইউএস সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঐ নির্বাহী আদেশকে অকার্যকর করেছে। এতদসত্বেও ট্রাম্প পুনরায় হুমকি দিয়েছেন আরেকটি আদেশ জারির। এহেন অ-আমেরিকান মনোভাবের পরিপ্রেক্ষিতে ডেমক্র্যাটরা প্রতিনিধি পরিষদের এই বিল পাশ করলেন।
সকল ডেমক্র্যাটের ভোটে এটি পাশের পর এক বিবৃতিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, ‘মুসলমানদের নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর থেকেই আমি আন্দোলনকারিদের পক্ষে রয়েছি। আমি কংগ্রেসে দাবি উঠিয়েছিলাম ঐ বিধি কার্যকর করার জন্যে বরাদ্দকৃত অর্থ বাতিলের জন্যে। এরই ধারাবাহিকতায় ‘নো ব্যান এ্যাক্ট’ পাশ হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘মুসলমানেরা হচ্ছে কঠোর পরিশ্রমী মানুষ, বিশেষ করে কুইন্সে বসবাসরতরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা পালন করছেন। এ অবস্থায় আমাদের সকলকে ট্রাম্পের মুসলিম বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এমন ধর্মীয় বিদ্বেষ মনোভাব কোনভাবেই সুন্দর মনের প্রকাশ ঘটায় না। এমন নিষ্ঠুরতাকে যুক্তরাষ্ট্রের সংবিধানও প্রশ্রয় দেয় না। আমি সিনেটের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি অবিলম্বে ‘নো ব্যান এ্যাক্ট’ বিলটি সিনেটেও পাশের জন্যে। ’
এদিকে নিউইয়র্কস্থ ‘মুসলিম বার এসোসিয়েশন অব নিউইয়র্ক’ গভীর সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ায়। একইসাথে তারা গ্রেস মেং-কে ধন্যবাদ জানিয়েছেন বিলটি উত্থাপনের জন্যে। ‘সাউথ এশিয়ান বার এসোসিয়েশন’ও গ্রেস মেং-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের একটি পদক্ষেপও আমেরিকার নীতি-নৈতিকতার পরিপূরক হচ্ছে না। সংবিধানে সকল ধর্ম-জাতি-গোষ্ঠি-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা থাকলেও ট্রাম্প তা মানতে নারাজ। অভিবাসী সমাজকে নির্মূলের অভিপ্রায়ে ট্রাম্পের সকল স্বৈরাচারি আচরণকে রুখে দিতে গ্রেস মেং-এর মত জনপ্রতিনিধিগণের পক্ষে থাকার সংকল্প ব্যক্ত করেছে এই সংগঠন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা