লাদাখ নিয়ে চীনকে বাণিজ্যিক আঘাত ভারতের
লাদাখ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে ভারতের। কথা দিয়েও এখন পর্যন্ত ভারতীয় ভূখণ্ড ছেড়ে যায়নি চীনের সেনারা। সে কারণে আগ্রাসী চীনকে শিক্ষা দিতে এবার বাণিজ্যিক পথে পাল্টা আঘাত করল ভারত।
ভারতে চীনের সংস্থাগুলোর বাণিজ্যের পথ কার্যত বন্ধ করে দিল নরেন্দ্র মোদির সরকার। সরকারি এক নির্দেশনায় বলা হয়েছে, ভারতের সঙ্গে যে দেশগুলো সীমান্ত ভাগ করছে এমন দেশগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ (পিপিপি), সরকারি ব্যাংক, স্বশাসিত সংস্থার প্রকল্পে যুক্ত হতে গেলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নাম নথিবদ্ধ করে অনুমতি নিতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনা মোকাবিলায় ওষুধ ও পিপিই ইত্যাদি সামগ্রীর ক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
জানা গেছে, চীনা সংস্থাগুলোর নথিবদ্ধকরণের বিষয়টি দেখবে ভারতের ডিপার্টমেন্ট অব প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেড। ভারতে বাণিজ্য করতে গেলে প্রতিষ্ঠানটির কাছে আগাম অনুমতি নিতে হবে। তারপর সেই আবেদন যাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে অনুমোদন মিললে তবেই ভারতে বিনিয়োগ করা যাবে। ভারত সরকারের দাবি, দেশের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই বাণিজ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ। তবে যে দেশগুলোকে ভারত সাহায্য করে বা ‘লাইন অব ক্রেডিট’ দেয়, সেগুলোকে এই তালিকা থেকে ছাড় দেওয়া হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এর সুফল পাবে নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমার। এই নির্দেশের নিশানা যে চীন ও পাকিস্তান, তাতে সন্দেহ নেই।
সূত্র : টাইমস নাউ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা