প্রতি পাঁচজনে একজন বেকার, নেতানিয়াহুকে আর চায় না ইসরায়েলিরা
করোনা সংক্রমণ ঠেকাতে নাকানিচুবানি খাওয়া সরকারের বিরুদ্ধে সোচ্চার ইসরায়েলের নাগরিকরা৷ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ৷
টানা ২ ঘণ্টা গাড়ি চালিয়ে উত্তর ইসরায়েলের শহর পারডেস হানা থেকে তেলআবিবে পৌঁছেন ম্যাগি শাহার৷ কিন্তু তাঁর কোনো ক্লান্তি নেই৷ এতদূর এসেই সোজা যোগ দিলেন নেতানিয়াহুর বাসভবনের সামনে চলমান প্রতিবাদে৷
শাহার বলেন, 'বর্তমান পরিস্থিতি খুবই খারাপ৷ আমি জানি না কোনো বদল আসবে কি না; কিন্তু চুপ থাকা এখন অসম্ভব আমার পক্ষে৷ আমাদের প্রধানমন্ত্রীকেই দেখুন৷ তাঁর বিরুদ্ধে জমা অভিযোগের ফলে বিচারাধীন তিনি৷ কিন্তু তা-ও অনায়াসে ক্ষমতায় বসে আছেন৷ তারপর করোনা সংক্রমণের কথা ভাবুন৷ কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই৷ একদিকে আছেন নেতানিয়াহু ও তাঁর বন্ধুরা, আর অন্যদিকে আমরা সাধারণ জনগণ৷'
সবাই চান সরে যাক নেতানিয়াহু
দুই সপ্তাহ ধরে সমাজের বিভিন্ন অংশ থেকে উঠে আসা মানুষ তাদের পেশা ও আর্থিক সামর্থ্য-নির্বিশেষে রাস্তায় নেমেছে৷ ইসরায়েলের রাজধানী তেলআবিবের রাজপথ মুখর হয়ে আছে করোনা সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার পাশাপাশি আর্থিক মন্দার বিরুদ্ধেও৷ সোমবার, এই প্রতিবাদে শিক্ষক, ছোট ব্যবসায়ী, সমাজকর্মীদের পাশাপাশি নার্সরাও যোগ দেন৷
প্রতিবাদী জনতার মত, বর্তমান সরকার নাগরিকদের অশ্রদ্ধা করছে৷ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সরে যাক, তা না চাইলেও নেতানিয়াহুকে আর রাষ্ট্রনেতা হিসেবে দেখতে চায় না তারা৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইসরায়েল
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের শুরুর দিকে যদিও প্রশংসিত হয় নেতানিয়াহুর কড়া হাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত; কিন্তু পরে যখন এপ্রিলের শেষের দিকে মন্দা গ্রাস করতে থাকে দেশের অর্থনীতিকে, সমালোচনার মুখে পড়তে শুরু করেন নেতানিয়াহু৷ মে মাসের শুরুতে সংক্রমণ কমে এলে বিধি-নিষেধ কিছুটা শিথিলও করা হয়৷ কিন্তু এর দুই মাস পর, বর্তমানে দ্বিতীয় দফার সংক্রমণের মুখোমুখি ইসরায়েল৷ এখন দিনে প্রায় ২০০০ নতুন সংক্রমণ দেখা যাচ্ছে সেখানে৷
স্বাস্থ্য ও অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন, দূরদৃষ্টির অভাব, কর্তৃপক্ষের তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ও স্বচ্ছতার অভাবের কারণেই এই পরিস্থিতি৷ অন্যদিকে আরো খারাপ হতে থাকা কর্মসংস্থানের হার মানুষের ক্ষোভ বাড়াচ্ছে৷ প্রতি পাঁচজনে একজন ইসরায়েলি বর্তমানে বেকার।
কিন্তু এত কিছুর পরও বিচারাধীন মামলার বিষয়ে নির্লিপ্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু৷ গত রবিবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের একটি মামলা আদালতে ওঠার দিনেও তাঁকে হাজিরা দিতে দেখা যায়নি৷
তাঁর বিরুদ্ধে জনরোষ কিছুটা ঠেকাতে নেতানিয়াহু নাগরিকদের মধ্যে নগদ অর্থ বিতরণের প্রকল্প হাতে নেন৷ তিনি বলেন, এই টাকা দিয়ে জিনিস কিনলে দেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে৷ প্রায় ছয় বিলিয়ন শেকেল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি টাকা) খরচ করেও এই প্রকল্প থেকে আশানুরূপ ফল মেলেনি৷
প্রতিবাদে অংশগ্রহণকারী স্কুলশিক্ষক হাদেরা বলেন, 'এটা কিছুই নয়, হাস্যকর ব্যবস্থা৷ মনে হচ্ছে, নেতানিয়াহু এটা করছেন, যাতে আমরা তাঁকে ধন্যবাদ দিয়ে খুশি হয়ে ঘরে বসে থাকি৷'
সূত্র : ডয়েচে ভেলে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা