ইরানে সোলেইমানি হত্যায় জড়িত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মাহমুদ মুসাভি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলেইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বেশি কিছু জানায়নি ইরান।
এর আগে, গত মাসে সোলেইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও পাঁচজন।
নির্মম এ হত্যাকাণ্ডের জেরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। প্রিয় নেতা হত্যার মৃত্যুতে শোকের মাতম তোলে ইরানের লাখ লাখ মানুষ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সূত্র: আরব নিউজ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা