আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত: রুহানি
ইরানে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে অনুমান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির। শনিবার রাজধানী তেহরান ও আরও কয়েক জায়গায় পুনরায় বিধিনিষেধ আরোপের ঘোষণার সময় এমন উদ্বেগজনক তথ্য দেন তিনি।
সরকারি হিসেবে ইরানে এখন পর্যন্ত কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭১ হাজার। এই সংখ্যা থেকে টেলিভিশনে রুহানির ভাষণে দেওয়া সংখ্যা বহুগুণ বেশি। তাই হয়ে থাকলে ইরানের মোট ৮ কোটি জনসংখ্যার ৩০ শতাংশই করোনায় আক্রান্ত।
অবশ্য প্রেসিডেন্ট রুহানির উল্লেখ করা সংখ্যার ব্যাখ্যা দিয়েছে তার দপ্তর। প্রেসিডেন্টের ভাষণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ‘আনুমানিক চিত্র’ তুলে ধরা হয়েছে জানানো হয়েছে।
করোনায় আক্রান্তে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। সংক্রমণ প্রতিরোধে গত এপ্রিল থেকে লকডাউনসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। কিন্তু এসব বিধিনিষেধ সম্প্রতি শিথিল করা হলে লাফিয়ে বাড়তে থাকে করোনা সংক্রমণ ও মৃত্যু।
বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে রুহানি বলেন, “আমাদের অনুমান, এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ইরানিয়ান (২ কোটি ৫০ লাখ) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।”
দেশটিতে যে সংক্রমণ এখনই থামছে না তাও স্মরণ করিয়ে দিয়েছেন ইরান প্রেসিডেন্ট। “দেশে ৩ কোটি থেকে সাড়ে ৩ কোটি মানুষ ঝুঁকিতে পড়তে পারে’ বলেও উল্লেখ করেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি রুহানি।
ইরান প্রেসিডেন্ট জানান, দেশে বর্তমানে ২ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মন্ত্রণালয়ের ধারণা, আসছে মাসগুলোতে আরও ২ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করানো লাগতে পারে।
ইরান সরকারের করোনা বিষয়ক টাস্কফোর্সের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট রুহানি “আড়াই কোটি আক্রান্ত বলতে এমনদের বুঝিয়েছেন যারা হালকা আক্রান্ত, তাদের কোনো স্বাস্থ্য পরামর্শের দরকার হয়নি।”
শনিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ইরানে নতুন করে প্রায় ১৪ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে, এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৮৮ জনের।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা