বিশ্বজুড়ে বেড়ে গেছে করোনা ভাইরাস
জাপানে করোনার সংক্রমণ ফের বাড়ছেই। শুধু বাড়ছেই না, রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে গত দুই দিনে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ছয় শতাধিক শনাক্তের রেকর্ডের পর শুক্রবার সেই রেকর্ড ভেঙ্গে গেছে। নতুন করে যেসব মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন তার অর্ধেকই রাজধানী টোকিওর বাসিন্দা।
রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, গত বৃহস্পতিবার যে ছয় শতাধিক শনাক্ত হন এর মধ্যে ২৮৬টি হচ্ছে রাজধানী টোকিওতে। শুক্রবার টোকিওরও নতুন সেই রেকর্ড ভেঙে যায়। নতুন করে এ দিনে সেখানে শনাক্ত হয় ২৯৩ জন করোনা রোগী। করোনা সংক্রমণের নতুন এই ঢেউ নিয়ে বিপাকে পড়েছে জাপান।
গত প্রায় দুই সপ্তাহ সময় ধরে জাপানের রাজধানী টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানে ভাইরাসটির সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই আক্রান্তে আগের রেকর্ড ভেঙ্গে যাচ্ছে। শুক্রবার দেশটিতে নতুন করে ৬২৩ জন রোগী শনাক্ত হয়। গত ১০ এপ্রিলের পর দেশটিতে একদিন এত মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি।
এদিকে, করোনা ভাইরাস সংক্রমণে একের পর বিশ্বরেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। ক’দিন পরপর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। সর্বশেষ একদিনে দেশটিতে নতুন ৭৭ হাজার ৩০০ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গত ডিসেম্বরে মহামারিটি ছড়িয়ে পড়ার পর থেকে এখন অবধি একদিনে এটাই কোনো দেশে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা। বৃহস্পতিবার প্রকাশিত জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্তের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, জন হপকিন্স ইউনিভার্সিটি সরকারি উপাত্তের উপর ভিত্তি করে তথ্য প্রকাশ করে থাকে। সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্র একাধিকবার এমন রেকর্ড ভেঙেছে। তবে বৃহস্পতিবারের উপাত্ত অনুসারে, এত বড় ব্যবধানে নতুন সংক্রমণ আগে দেখা যায়নি। এখন অবধি বিশ্বের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে।
সর্বশেষ তথ্যানুসারে, দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি করোনা রোগী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা