যুক্তরাষ্ট্রে ওপর নিষেধাজ্ঞা দিল চীন
চীনের জিনজিয়াংয়ে মুসলিম সংখ্যালঘু উইঘুরদের ওপর নিপীড়নের অভিযোগে দেশটির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাসহ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সোমবার (১৩ জুলাই) কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং সরকার। এর মধ্যে রয়েছেন দুইজন মার্কিন সিনেটরও। রয়টার্স জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং মার্কিন কর্মকর্তাদের ওপর দেশটির এই নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করেন। নিষেধাজ্ঞায় পড়া মার্কিন কর্মকর্তারা হলেন, দুই সিনেটর টেড ক্রুজ এবং মারকো রুবিও, প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস স্মিথ, ধর্মীয় স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মিশনের দূত স্যাম ব্রাউনব্যাক।
চীনে মার্কিন কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশনের ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে। এই কমিশন চীনে মানবাধিকার এবং আইনি শাসনের উন্নতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং কংগ্রেসের কাছে বার্ষিক প্রতিবেদন পাঠিয়ে থাকে। উইঘুর ইস্যুতে মার্কি নিষেধাজ্ঞা নিয়ে চীনা মুখপাত্র হুয়া চুনিং বলেন, এগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ের ওপর গুরুতর হস্তক্ষেপ সেইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লংঘন করে। এ ছাড়াও চীন-মার্কিন সম্পর্কে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য কয়েকদিন আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান চেন কুয়াঙ্গুকে দায়ী করে মার্কিন প্রশাসন। এই প্রথম তার মতো কোনো প্রভাবশালী চীনা ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। সংখ্যালঘুদের ওপর নিপীড়নে বেইজিং সরকারের নীতির প্রকৌশলী হিসেবে দেখা হয় তাকে। জিনজিয়াংয়ে তিন সরকারি কর্মকর্তার ওপরেও একই অভিযোগে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। উইঘুর মুসলিমদের ডিটেনশন সেন্টারে গণবন্দী, তাদের ওপর ধর্মীয় নিপীড়ন এবং বন্ধ্যাকরণের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা