ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে অসম্মানের অভিযোগে দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু ভারতীয় চ্যানেলের সম্প্রচার।
বৃহস্পতিবার নেপাল সরকারের মুখপাত্র যুবরাজ খতিওয়াদা ভারতীয় সংবাদ চ্যানেলে প্রধানমন্ত্রী ওলিকে নিয়ে ‘ভিত্তিহীন’ ও ‘অপমানজনক’ সংবাদ প্রচারের জেরে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরেই বন্ধ করে দেয়া হয় বেশ কিছু ভারতীয় চ্যানেল।
যদিও নেপাল সরকার বলছে, তাদের এখতিয়ার থাকলেও এখন পর্যন্ত এ ধরনের কোনও নির্দেশনা দেয়া হয়নি। দেশটির ক্যাবল অপারেটররা স্বপ্রণোদিত হয়ে নিজেরাই ভারতীয় চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছেন।
এদিন যুবরাজ খতিওয়াদা বলেন, ‘আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং নেপালি জনগণের জাতীয়তা, সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষতিগ্রস্ত করায় দায়ী ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার রয়েছে সরকারের। আমরা তাদের এ ধরনের সংবাদ প্রচার না করতে আহ্বান জানিয়েছি।’
নেপালি সংবাদমাদ্যম কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, সম্প্রতি ভারতীয় সংবাদ চ্যানেল জি নিউজে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হৌ ইয়ানকির সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর খবর প্রচার করা হয়েছে। চ্যানেলটি কোনও ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই ১৫ মিনিটের বেশি সময় ধরে নানা ভিত্তিহীন অভিযোগ প্রচার করেছে।
এ নিয়ে নেপালের সাধারণ জনগণ থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রোপাগান্ডা প্রচারের জন্য ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন।
এছাড়া, ভারতের অনলাইন ও প্রিন্ট মিডিয়াতেও নেপালকে নিয়ে আপত্তিকর সংবাদ প্রচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে নয়া দিল্লির নেপালি দূতাবাস। এ নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগও জানিয়েছে তারা।
নেপালে ভারতীয় সংবাদ চ্যানেল বন্ধের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ক্যাবল টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি দিনেশ সুবেদি বলেন, ‘দেশপ্রেমের তাগিদে আমরা বেশ কিছু ভারতীয় সংবাদ চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছি। সরকারের কোনও নির্দেশনা নয়, ক্যাবল অপারেটরদের স্বাধীন সিদ্ধান্ত অনুসারেই এসব চ্যানেল বন্ধ করা হয়েছে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা