যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি চীন: এফবিআই
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি দাবি করেন, চীন সরকারের গুপ্তচরবৃত্তি ও চুরি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বড় আকারের দীর্ঘমেয়াদী হুমকি।
মঙ্গলবার (৭ জুলাই) ওয়াশিংটনে হাডসন ইন্সটিটিউটে ঘণ্টাব্যাপী বক্তৃতায় এফবিআই পরিচালক চীনের বাধা, অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিমূলক কর্মসূচি, আর্থিক চুরি, অবৈধ রাজনৈতিক কর্মসূচি, মার্কিন নীতিকে প্রভাবিত করতে চীনের ঘুষ প্রদান ও ব্ল্যাক মেইল নিয়ে কথা বলেন। এফবিআই পরিচালক আরও বলেন, আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে এফবিআই প্রতি ১০ ঘণ্টায় নতুন চীন বিষয়ক কাউন্টার ইন্টেলিজেন্স কেস খুলছে। বর্তমানে প্রায় এ ধরনের ৫ হাজার কেস আছে যার অর্ধেকই চীন সম্পর্কিত। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে দাবি করেছিলেন, এফবিআই ২ হাজারের বেশি সক্রিয় তদন্ত পরিচালনা করছে যেগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পৃক্ততা আছে। সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও গণতান্ত্রিক নীতির জন্যে সবচেয়ে বড় হুমকি চীন। একই সঙ্গে তিনি চীনা বাণিজ্য চোরাবৃত্তি ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি সম্পর্কে সর্তক করেছেন। এমন কোনো দেশ নেই যা যুক্তরাষ্ট্রে নতুন উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা ও গণতান্ত্রিক নীতির জন্য এত ব্যাপক ও বিস্তৃতভাবে হুমকি স্বরূপ, কিন্তু চীন সেই দেশ। সে সময় ক্রিস্টোফার রে দাবি করেন, চীন বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্র থেকে তথ্য সংগ্রহ করছে। সেটা কখনো সরকারি কর্মকর্তাকে ব্যবহার করে বা ব্যবসায়ী, শীর্ষ বিজ্ঞানী, উচ্চ পর্যায়ের শিক্ষাবিদের দ্বারা। এদের প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং গোপনীয় তথ্য চুরি করে চীনে পাচার করছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা