স্ট্রোকে আক্রান্ত দ্বিগুণ হারে বাড়ছে, কম বয়সীরা ঝুঁকিতে বেশি: পরিসংখ্যান
দেশে প্রতি বছরই বাড়ছে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা। নিউরোসায়েন্স হাসপাতালের গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছর আক্রান্তের এ হার প্রায় দ্বিগুণ হচ্ছে। কম বয়সীদের মধ্যে মরণব্যাধি এ রোগের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১০ তলায়, ১০০ শয্যার স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন ৩৫ বছরের শ্রীকান্ত সাহা। তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত শ্রীকান্ত, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২২ অক্টোবর তাঁকে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা বলছেন, উচ্চ রক্তচাপ থাকলেও তা জানা ছিল না শ্রীকান্তের। গত সাত দিনেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
শ্রীকান্তের মতো নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত কম বয়সী রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্যহারে। যাদের মধ্যে বেশিরভাগই সময়মতো হাসপাতালে না পৌঁছায় বড় ক্ষতি হচ্ছে বলে জানান চিকিৎসকেরা।
নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস কে জাকারিয়া বিন সাঈদ বলেন, স্ট্রোকে যাদের ডিজিজ সিভিয়ারিটি বা মৃত্যু ঝুঁকি অনেক বেশি তাদেরকেই এই স্ট্রোক ইউনিটে ভর্তি করানো হয়।
নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.হুমায়ুন কবীর হিমু বলেন, ‘যদি কারো মুধ বেঁকে যায়, হার্ট দুর্বল হয়ে যায় এবং কথায় যদি জড়তা আসে তাহলে আমরা মনে করি যে স্ট্রোক হয়েছে। সুতরায় এ লক্ষণগুলো দেখা গেলেই নিকটস্থ হাসপাতালে নিতে হবে। হাসপাতালের রোগীদের ওপর করা পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছর দ্বিগুণ হারে বাড়ছে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কম বয়সীদের সংখ্যাই বেশি।’
প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে স্ট্রোকের সেবা নেন ৮০ থেকে ৯০ জন। যাদের অর্ধেককে ভর্তির প্রয়োজন হলেও শয্যা খালি না থাকায় পাঁচ থেকে সাত জনের বেশি ভর্তি সম্ভব হয় না। স্ট্রোকের বিষয়ে কমবয়সীদের মধ্যে সচেতনতা কম।
নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, ‘হাঁটা-চলা ছাড়া শুধু খাওয়া, অফিস আর রেস্ট নিলেই চলবে না। কম বয়সীদের মধ্যে এ প্রবণতা অনেক বেশি। এতে করে তারা হার্ট, লিভার ও কিডনি জটিলতায় ভুগছে বেশি।’
স্ট্রোকে আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর মৃত্যু হয় এক লাখেরও বেশি মানুষের। আর আক্রান্ত হয় প্রায় ৩০ লাখ মানুষ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা