স্পেনে করোনার প্রথম টিকা নিলেন ৯৬ বছর বয়সী এই বৃদ্ধা
করোনাভাইরাস প্রতিরোধে স্পেনে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় কাস্তিয়া-লা মাঞ্চা প্রদেশের গুয়াদালাখারা শহরের লস ওলমস রোডের একটি বয়স্ক কেন্দ্রে আরাসেলি রোসারিও হিদালগো নামে ৯৬ বছর বয়সী একজন নারী সর্বপ্রথম এ টিকা গ্রহণ করেন।
বয়স্ক কেন্দ্রটিতে ৭০ জন বৃদ্ধ রয়েছেন, যাদের মধ্যে ৬০ জন রবিবার ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করবেন। দ্বিতীয় টিকা গ্রহণকারী ব্যক্তি হলেন ওই বয়স্ক কেন্দ্রে ১০ বছর ধরে কাজ করা স্বাস্থ্যসেবা সহকারী মনিতা তাপিয়াস (৪৮)।
স্পেনে করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি আরাসেলি রোসারিও হিদালগো টিকা গ্রহণের কয়েক মিনিট পর তার প্রতিক্রিয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি কিনা, দেখা যাক। টিকা গ্রহণের পর তার কোন সমস্যা হচ্ছে কি না, রাষ্ট্রীয় সম্প্রচার টিভি চ্যানেলের এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে আরাসেলি বলেন, তিনি খুব স্বাচ্ছন্দবোধ করছেন।
দ্বিতীয় টিকা গ্রহণকারী গুয়াদালাখারার ওই বয়স্ককেন্দ্রের স্বাস্থ্যসেবা সহকারী মনিতা তাপিয়াস যখন টিকা নিচ্ছিলেন, তখন তিনি স্বীকার করেন যে তিনি নার্ভাস। তবে টিকা গ্রহণের পর তিনি বলেন, আমি গর্বিত এ কারণে যে স্পেনের প্রথম স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে তিনিই প্রথম এ টিকা গ্রহণ করেছেন। তিনি স্পেনের সবাইকে টিকা গ্রহণের বিষয়ে উৎসাহিতও করেছেন, যাতে করে করোনা মহামারি থেকে সবাই মুক্ত হতে পারেন।
স্পেনে শুরু হওয়া প্রথম পর্যায়ের টিকা গ্রহণের ব্যাপারে যারা অগ্রাধিকার পাবেন, তারা হলেন, বয়স্ক ও প্রতিবন্ধী কেন্দ্রের লোক এবং ওখানকার স্বাস্থ্যসেবাকর্মী, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও বৃহৎ প্রতিষ্ঠানে কর্মরত ফ্রন্টলাইন কর্মী।
প্রসঙ্গত, স্পেন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুসারে ইতোমধ্যে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ হাজারের উপর মানুষ মৃত্যুবরণ করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা