দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনা, উচ্চহারে আক্রান্ত হচ্ছে শিশুরা!
অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে। নতুন ধরনের ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এটি উচ্চহারে শিশুদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে।
ইউরোপের বিভিন্ন এলাকায় নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। পূর্বে বয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার ছিল খুবই কম। কিন্তু এই নতুন ধরনের ভাইরাসে শিশুরা সহজেই আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন জানান, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটিতে অন্য বৈশিষ্ট্যের ভাইরাসের তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার হার উচ্চ। ব্রিটিশ সরকারের নিউ এন্ড ইমার্জিং রেস্পিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজারি গ্রুপের সদস্য অধ্যাপক ওয়েন্ডি বার্কলে বলেন, ‘আমরা এমনটা বলছি না যে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসটি সুনির্দিষ্ট করে শুধু শিশুদেরকেই আক্রান্ত করছে কিংবা শিশুদেরকে আক্রান্ত করার জন্য এর সুনির্দিষ্ট কোনও সক্ষমতা রয়েছে। বরং আমরা জানতাম, কোভিড বয়স্কদের তুলনায় শিশুদের কম আক্রান্ত করতে পারে।’
ওয়েন্ডি আরও বলেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস মানব কোষের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হওয়ার এবং একে আক্রান্ত করার ক্ষমতা রাখে। এর মানে হলো, আগে শিশুদেরকে আক্রান্ত করতে এ ভাইরাসের বেগ পেতে হলেও, এখন এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও সহজে আক্রান্ত করতে পারছে।
এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা