দেশে শিগগিরই করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে: স্বাস্থ্য সচিব
দেশে খুব দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল হবে এবং এর প্রক্রিয়া দুই দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে কোভিড-১৯ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আব্দুল মান্নান জানান, সারা বিশ্বে নয়টি কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে চীনের একটি কোম্পানিকে ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে। আরও পাঁচটি কোম্পানির সাথে এ বিষয়ে বাংলাদেশের সার্বক্ষণিক যোগাযোগ চলছে।
সচিব বলেন, ‘ভারতের একটি প্রতিষ্ঠান কিছু প্রস্তাব দিয়েছে। রাশিয়ার সাথেও যোগাযোগ করেছি। তারা আমাদের ইনসেপ্টা, পপুলার, বেক্সিমকো, হেলথ কেয়ার, স্কয়ারসহ বড় কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। বেলজিয়াম ও ফ্রান্সের কোম্পানিও আমাদের সাথে যোগাযোগ করেছে।’
তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ অর্থ বরাদ্দ আছে। যেকোনো সময় চাইলে আমরা যাতে ভ্যাকসিন কিনতে পারি সে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ২৫ থেকে ৩০ লাখ ভ্যাকসিন আনতে চাচ্ছি। সে অনুযায়ী আগাম বুকিং দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।’
এছাড়া ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা করা হবে এবং চিকিৎসকসহ অন্যান্য ফ্রন্টলাইনার ও বয়োবৃদ্ধদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান সচিব।
বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে তিনি বলেন, ‘এ প্রক্রিয়া কিভাবে শুরু হবে তাদের চিঠি পেলে সেটি জানা যাবে। তাদের সাথে গতকাল বৈঠক হয়েছে। দু-এক দিনের মধ্যে তারা চিঠি দেয়ার কথা জানিয়েছে।’
শীতে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা প্রস্তুত তা জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, ‘দেশে করোনা এখন সহনশীল অবস্থায় আছে। দ্বিতীয় দফায় প্রাদুর্ভাব দেখা দিলে তা মোকাবিলার প্রস্তুতি আমাদের আছে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা