করোনা থেকে শিশুদের ডায়াবেটিস হতে পারে: গবেষণা
শিশুদের টাইপ-১ ডায়াবেটিসের কারণ হতে পারে চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন রোগ নভেল করোনাভাইরাস বা কভিড-১৯। লকডাউনের দিনগুলোতে উত্তর-পশ্চিম লন্ডনে ডায়াবেটিসের সমস্যা সংক্রান্ত শিশু-রোগীদের সংখ্যা দ্বিগুণ হওয়ায় ইমপেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞারা এ বিষয়ে একটি গবেষণা করেছেন।
ডায়াবেটিস জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মার্চের ২৩ তারিখ থেকে জুনের ৪ তারিখ পর্যন্ত এনইচএস ট্রাস্টের চারটি হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিসের ৩০ শিশুকে পাওয়া যায়, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
ওই শিশুদের তিন চতুর্থাংশের মধ্যে জটিল ডায়াবেটিক কিটোএসিডোসিসের উপস্থিতি পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ‘শিশু যদি ক্লান্তি অনুভব করে, পানিশূন্যতায় ভোগে, বারবার প্রস্রাব করে কিংবা ওজন হারাতে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।’
নভেল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির কোষকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।
গবেষকেরা জানিয়েছেন, ‘৩০ শিশুর মধ্যে মাত্র পাঁচজনের কভিড-১৯ ধরা পড়লেও অন্যদের নিয়ে সন্দেহ আছে। তাদের ক্ষেত্রে হয়তো শনাক্ত হয়নি।’
ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা বলছেন, করোনাভাইরাস থেকেই যে শিশুদের ডায়াবেটিস হচ্ছে সেটি এখনো শতভাগ প্রমাণিত না হলেও এর সঙ্গে একটা সম্পর্ক আছে বলে আমরা ধারণা করছি।
গবেষক দলের প্রধান কারেন লোগানের ভাষায়, ‘কভিড-১৯ এবং কিছু শিশুর টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে একটা লিংক আছে বলে আমাদের বিশ্বাস। সেটা এই গবেষণায়ই প্রথম দেখা গেল।’
ইংল্যান্ডের পাশাপাশি গত কয়েক মাসে ইতালি এবং চীনেও টাইপ-১ ডায়াবেটিসে পড়া শিশুদের সংখ্যা বেড়েছে।
ব্রিস্টল ইউনিভার্সিটির ডায়াবেটিস এবং মেটাবোলিক এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রফেসর জুলিয়ান হ্যামিল্টন-শিল্ড মনে করেন, ‘গত কয়েক মাসে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া এই ফলাফল অকল্পনীয় প্রমাণকে সামনে এনেছে।’
গ্লুকোজ অথবা বেশি মাত্রার সুগারের কারণে ডায়াবেটিস হয়। রোগটি একবার হলে সারা জীবন থেকে যায়।
টাইপ-১ ডায়াবেটিস সাধারণত ছেলেবেলায় অথবা ৪০ বছর বয়সের আগে হয়। এর সঙ্গে স্থূলতার কোনো সম্পর্ক নেই।
রোগটি প্রতিরোধের জন্য ইনসুলিন ইনজেকশন অথবা ইনসুলিন পাম্প দিয়ে চিকিৎসা করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা