এই ধরনের তৎপরতা আমাদের আশাবাদী করে, উৎসাহ দেয়
বিদেশে দায়িত্বরত হাই কমিশনার সাহেবরা নিজে উদ্যোগী হয়ে বাংলাদেশি কাউকে ফোন করেন- এই ঘটনা বিরল। ড. খলিলুর রহমান সেই কাজটিই করলেন। সকালে তিনি যখন ফোন করেন- তখন আমি একটি মিটিং এ। পর পর দুইবার অটোয়ার একই নম্বর থেকে আসা মিস কল দেখে মিটিং এ থেকে ফোন করি।
আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি? আপনি কি ফ্রি আছেন এখন? প্রশ্ন করে নিজের পরিচয় দেন- আমি ড. খলিল, অটোয়ায় বাংলাদেশ হাই কমিশন থেকে।
ড. খলিলুর রহমান নতুন হাই কমিশনার হয়ে এসেছেন সেটা জেনেছিলাম। মিটিং শেষে কল ব্যাক করবো জানিয়ে ফোন রেখে দেই।
ড. খলিল ফোন করেছেন কানাডায় বাংলাদেশি পণ্যের ১০০ মিলিয়ন ডলারের বাজারের সম্ভাবনা নিয়ে 'শওগাত আলী সাগর লাইভে' গত বুধবার (১৬ ডিসেম্বর) যে আলোচনা করেছি সে সম্পর্কে জানতে। লাইভের আলোচনার বিষয়বস্তু ঢাকা এবং স্থানীয় অনেকগুলো মিডিয়ায় গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে।
ড. খলিল বললেন, আপনার লাইভে যে তিনজন ছিলেন, তাদের সাথে আমাকে কানেক্ট করিয়ে দেন, আমি কথা বলবো। সরকার এই বিষয়ে কাজ করতে আগ্রহী।
আগের দিন সন্ধ্যায় কমার্শিয়াল উইং এর দায়িত্বে থাকা শাকিল সাহেব ফোন করেছিলেন, আজ নতুন আসা হাই কমিশনার নিজে। মিডিয়ার খবর দেখে সরকারি বা সরকারি সংস্থার বড় কর্তারা এই ভাবে সাড়া দেন- এমন চিত্র সচারাচর দেখা যায় না। কিন্তু অটোয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার যেন সেখানে ব্যতিক্রম হয়ে উঠলেন।
কিছুদিন আগে বাংলাদেশি শিক্ষার্থীদের ডাইরেক্ট স্ট্রিমে অন্তর্ভূক্তি নিয়ে একটি লাইভ করেছিলাম। প্রসঙ্গটি তুলতেই ড. খলিল বললেন- সেটা আমি জানি। একটা রিপোর্ট আমরা তৈরি করেছি । সরকার এটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে।
ড. খলিল নতুন এসেছেন হাই কমিশনার হয়ে। আমাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক পরিচয় হয়নি। তার আগেই তার সাথে কথা হয়ে গেলো, কাজের কথা দিয়েই পরিচয় হলো তার সাথে। আমলাসূলভ, সাধারন কূটনীতিকদের মতো নিজেকে খোলসের আড়ালে লুকিয়ে রাখতে চাইলেন না। দেশের স্বার্থ আছে, এমন একটি সংবাদ দেখে নিজেই খোঁজ খবর করার কাজে লেগে গেলেন। আগ্রহী হয়ে উঠলেন। এই ধরনের তৎপরতা আমাদের আশাবাদী করে, উৎসাহ দেয়।
প্রতি বুধবার রাতে 'শওগাত আলী সাগর লাইভ'-টা করি বাংলা ভাষাভাষী মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। সেই আলোচনার দিকে সরকারের নীতি নির্ধারকদের যখন দৃষ্টি যায়, তারা কাজ করতে মাঠে নেমে পরেন- সেটি আমাদের কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে দেয়।
অটোয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে স্বাগত জানাই। কানাডায় আপনার অবস্থানের সময়টা এমনই থাকুক, দেশের, দেশের মানুষের ভালো করার আকাঙ্ক্ষাই যেনো আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখে। থ্যাংক ইউ ড. খলিল, মি. হাই কমিশনার।
লেখক: কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক
(ফেসবুক থেকে সংগৃহীত)


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা