ভালো কাজ করা মানুষের এত বড় শত্রু কি থাকে?
নিউইয়র্ক শহরে অর্থাৎ ম্যানহাটনে আমি একসময় বাস করেছি। তখন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আমি একটা ফেলোশিপ করছিলাম। ইউনিভার্সিটির কাছাকাছি কোথাও আমাকে থাকতেই হতো। আমার অ্যাপার্টমেন্ট ছিল ওয়াল স্ট্রিটের সঙ্গেই, ওয়াশিংটন স্ট্রিটে। যে স্ট্রিটের ওপরই ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এলাকাটাকে ডাউনটাউন বলে, হাডসন নদীর পাড়েই। আবাসিক এলাকা হিসেবে মোটেও জনপ্রিয় নয়। তাই শহরের অন্যান্য ভালো আবাসিক এলাকার চেয়ে ভাড়াও বেশ কম ছিল। ইয়ুপ্পিদের বসবাসের জন্যই মূলত বিল্ডিংগুলো তৈরি। YUPpie মানে ইয়ং আরবান প্রফেশানাল।
২৩ তলায় আমার অ্যাপার্টমেন্ট ছিল ছোট একখানা স্টুডিও, কিন্তু ওতেই আমি খুশি ছিলাম, কারণ অ্যাপার্টমেন্ট থেকে দেখা যেত হাডসন আর ইস্ট রিভার, দেখা যেত এলিস আইল্যান্ড। আর মাথা খুব কাত করলে লিবার্টি স্ট্যাচু। বিল্ডিংটায় ছিল ২৪ ঘণ্টা নিরাপত্তা রক্ষী। অচেনা সবাইকে গ্রাউন্ড ফ্লোরে বসা নিরাপত্তা রক্ষীরা থামাতো, কোথায় কোন ফ্লোরে কার কাছে যাবে জিজ্ঞেস করা হতো, যার কাছে যাবে তাকে রক্ষীরা জানাতো, সে যদি অনুমতি দিত, তবেই আগন্তুক তার কাছে যেতে পারতো। আগন্তুককে অবশ্য নিরাপত্তা রক্ষীদের খাতায় লিখে আসতে হতো সব, নিজের নাম ঠিকানা ফোন নম্বর সই...কটার সময় এলো...সব।
আমাদের ওই সাধারণ মানের বিল্ডিংয়েই যদি নিরাপত্তার ব্যাপারে এত কড়াকড়ি, তাহলে ধনীদের এলাকায়, যেখানে মিলিওনিয়ার বিলিওনিয়াররা বাস করে, সেখানে কী অবস্থা। আপার ইস্ট সাইডের লাক্সারি অ্যাপার্টমেন্টে এক পরিচিত নারী সঙ্গে কয়েক বছর আগে দেখা করতে গিয়েছিলাম। ওরে বাপরে, মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে তারপর ভেতরে ঢুকতে দিল। অ্যাপার্টমেন্টে ঢুকছি না তো যেন ফ্লাই করার জন্য এরোপ্লেনে ঢুকছি। আজ সকালে ফাহিম সালেহ’র হত্যাকাণ্ডের খবর শুনে প্রথমেই যে প্রশ্নটি মাথায় এল, তা হলো খুনি কী করে ঢুকলো ওই বিল্ডিংয়ে। সিকিউরিটির লোকেরা কোথায় ছিল? ফাহিমের অ্যাপার্টমেন্ট ছিল ২.২৫ মিলিয়ন ডলার দিয়ে কেনা। প্রচণ্ড ধনী লোকদের বাস বিল্ডিংয়ে। ধনীরা নিজের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেতন। তাই বলছি, কালো পোশাকে আবৃত খুনিটি যে কোনও অ্যাপার্টমেন্টে বাস করে না, তা তো সিকিউরিটির লোকেরা জানতো, তাহলে থামায়নি কেন? খুনিটি টুকরো টুকরো করে কেটেছে ফাহিমকে। ইলেক্ট্রিক করাত নিয়ে গিয়েছিল কাটার উদ্দেশেই। মাথা, পা, হাত প্লাস্টিকের ব্যাগেও ভরেছে। টুকরোগুলো কি সে যাবার সময় নিয়ে যেতে চেয়েছিল? কিন্তু নেবেই বা কেন? পাশের অ্যাপার্টমেন্টের লোকেরা ফাহিমের আর্ত চিৎকার শুনেছে, কিন্তু পুলিশে কল করেনি। এও খুব বিজার।
মাত্র ৩৩ বছর বয়সী উদ্যমী পরিশ্রমী স্বপ্নবান যুবকটিকে কারা মেরেছে, আমার খুব জানতে ইচ্ছে করছে। হত্যার পেছনে, পুলিশ জানিয়েছে, সম্ভবত অর্থকড়ির বিষয় জড়িত ছিল। অল্প বয়সেই প্রচুর কাজ করেছেন, নতুন নতুন আইডিয়ার জন্ম দিয়েছেন, নতুন নতুন অ্যাপ বানিয়েছেন, বিভিন্ন দেশে নতুন নতুন কোম্পানি গড়েছেন ফাহিম। নাইজেরিয়ার শহরে ভিড়ের রাস্তায় পাবলিক ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করা ক্লান্ত মানুষকে ফাহিমের তৈরি গোকাডা কোম্পানি রাইড দেয়, বাংলাদেশে তার পাঠাও কোম্পানি একই কাজ করে, মানুষকে বাইকে রাইড দেয়। মানুষের সময় বাঁচে। মানুষ স্বস্তি পায়। এরকমই তো জানি।
তাহলে কে বা কারা হিটম্যান পাঠাবে ওকে কেটে টুকরো করার জন্য? ভালো কাজ করা মানুষের এত বড় শত্রু কি থাকে? নিশ্চয়ই থাকে। আমারই তো আছে। মানুষের ভালোর জন্য চল্লিশ বছর ধরে লিখছি, আমাকে পেলে তো ধর্মান্ধরা ওভাবেই টুকরো টুকরো করে কাটবে।
মানুষের মতো ভালো প্রাণী জগতে কেউ হয় না, মানুষের মতো নৃশংসও কেউ হয় না।
(ফেসবুক থেকে সংগৃহীত)


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা