স্বাস্থ্য অধিদপ্তর এর দায়িত্ব এড়াবে কিভাবে?
করোনা ভাইরাসের টেস্ট করার জন্য নিয়োগ দেয়া বেসরকারিখাতের পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার টেস্ট নিয়ে দেশব্যাপী হাহাকারের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছিলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এরা কেউই করোনা টেস্ট শুরু করতে পারেনি বিধায় তাদের অনুমোদন বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল, সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হসপিটাল, স্টেমজ হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক এবং চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার। সরকারি প্রতিষ্ঠান যখন করোনার টেস্ট তাদের হাতে রেখেছে, তখন আমরা বলেছি- সরকার কেনো নিজেদের হাতে টেস্ট কুক্ষিগত রেখেছে। যখন বেসরকারি প্রতিষ্ঠঅনকে দায়িত্ব দিয়েছে, তখন তারা টেস্টিই শুরু করেনি। আর দুটি প্রতিষ্ঠান তো জালিয়াতি করে কেলেংকারির রেকর্ড স্থাপন করেছে। বেসরকারিখাতে যে প্রতিষ্ঠানগুলোকে করোনা টেস্টের অনুমোদন দেয়া হয়েছিলো- স্বাস্থ্যসেবা খাতে তাদের অবস্থান কোন পর্যায়ে সেটা আমার জানা নেই। করোনা টেস্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চয়ই তাদের সম্পর্কে খোঁজখবর করেছে, তথ্যউপাত্ত সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানগুলোর ক্যাপাসিটি সম্পর্কে নিশ্চিত না হয়েই কি স্বাস্থ্য অধিদপ্তর তাদের অনুমতি দিয়েছিলো। এই যে পাঁচটি প্রতিষ্ঠান অনুমতি নিয়েও করোনা টেস্ট শুরু করেনি, এই সময়ে নাগরিকরা টেস্টের সুবিধা বঞ্চিত হয়েছে- এর দায়িত্ব কে নেবে? স্বাস্থ্য অধিদপ্তর এর দায়িত্ব এড়াবে কিভাবে?
করোনা টেস্টের কিট নিয়েও নানা কেলেংকারির গুঞ্জন শোনা যায়। শুরুতেই বিশেষ একটি কোম্পানিকে চড়া দামে কিট সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছিলো। শোনা যায়, সেটি বন্ধ করে খোলা বাজার থেকে অনেকটা কম দামে টেস্টিং কিট সংগ্রহ করা হচ্ছে এখন। ফলে আগের কোম্পানি এবং তাদের সঙ্গে থাকা প্রভাবশালীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। করোনায় যখন মানুষ মরে, নাগরিকরা যখন টেস্ট করার ন্যূনতম সুবিধাটুকু পায় না, তখন স্বাস্থ্যখাতের অথর্ব কর্মকর্তারা রাষ্ট্রের বিদ্যমান সুবিধাটুকু পর্যন্ত নাগরিকদের দিতে চান না। নিজেদের স্বার্থে সেগুলোকে পর্যন্ত জনগণের নাগালের বাইরে রেখে দেন। কি আশ্চর্য মানসিকতা! লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।
(ফেসবুক থেকে সংগৃহীত)


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা