৩৫ বছর পর আবারও ছোট পর্দায় আসছে শাহরুখের ফৌজি!
সালটা ১৯৮৯, সেই বছরই ছোট পর্দায় ফৌজি ধারাবাহিকের মাধ্যমে নজর কেড়েছিলেন শাহরুখ খান। বর্তমানে তিনি বলিউডের সুপারস্টার। তাঁর ছবি মানেই ব্লকবাস্টার। কিন্তু তার কেরিয়ার শুরু যে ধারাবাহিকের হাত ধরে সেই ফৌজি ৩৫ বছর পর ফিরছে ছোট পর্দায়।
জানা গিয়েছে চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য। এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ' আমরা আবারও অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী শোকে ফিরিয়ে আনতে চলেছি নতুন এবং আরও এক্সাইটিং ভাবে। ১৯৮৯ সালে ফৌজি দেশকে শাহরুখ খানকে উপহার দিয়েছিল ওর ট্যালেন্ট এবং এনার্জির ঝলক দেখিয়ে। আশা করব ফৌজি ২ ও ইতিহাস গড়ে তুলবে।'
জানা গিয়েছে ফৌজি ২ তে বিগ বস ১৭ খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে। গওহর খানকে দেখা যাবে লেফট্যানেন্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। এছাড়াও সন্দীপ সিং এই ধারাবাহিকের মাধ্যমে ১২ জন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চলেছেন যাঁদের তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর অভিনয়ের দক্ষতা দেখে বেছে এনেছেন।
এ ছাড়া ফৌজি ২ তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু, প্রমুখ।
এই সিরিজের টাইটেল ট্র্যাক গেয়েছেন সোনু নিগম। এছাড়াও থাকবে মোট ১১টি গান। শ্রেয়স পুরানিক এই সিরিজের মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন। সন্দীপ সিং, ভিকি জৈন, জাফর মেহেদী ফৌজি ২ ছবিটির প্রযোজনা করছেন। আর গল্প লিখেছেন অমরনাথ ঝা, বিশাল চতুরবেদী, অনিল চৌধুরী, চৈতন্য তুলসিয়ন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা