সেই দীঘিকেই পছন্দ রাফীর!
বছর দুয়েক আগের ঘটনা। রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করার কথা ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। তবে হঠাৎই দীঘিকে সরিয়ে তমা মির্জাকে বেছে নেওয়া হয় সেই ছবির জন্য।
এর পরপরই নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন দীঘি। যেখানে তিনি দাবি করেন, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও বাদ দিয়েছিলেন। নিজের প্রেমিকাকে নায়িকা করতেই এমন কাজ করেছিলেন তিনি।
দীঘির এমন অভিযোগের পর নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন রাফী। বলেন, ‘সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে আমি তাকে নিয়ে সিনেমা বানাতে পারব না। টিকটক করে আলোচনায় থাকা যায় না’।
এরপরই নির্মাতা ও নায়িকার সম্পর্ক জটিল হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করছিলেন, দেশের জনপ্রিয় এই নির্মাতার সঙ্গে আর কখনো কাজ করতে দেখা যাবে না দীঘিকে।
তবে তাদের সেই জল্পনা উড়িয়ে দীঘিকেই পছন্দ করেছেন রায়হান রাফী। শোনা যাচ্ছে, চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে এই নির্মাতার পরিচালনায় দেখা যাবে তাকে।
বিষয়টি নিয়ে নাকি ইতোমধ্যেই কথা হয়েছে দু’জনের। রাফীর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দীঘি নিজেও। তার ভাষ্য, ‘ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’
জানা গেছে, এই প্রজেক্টে আরও একটি নারী চরিত্র আছে। তবে মূল চমক এই সিরিজে থাকবেন অভিনেতা জাহিদ হাসান।
এ বিষয়ে রাফী বলেন, ‘একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে দীঘির সঙ্গে। জাহিদ হাসানও থাকবেন। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেব!’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা